Showing posts with label পিরোজপুর. Show all posts
Showing posts with label পিরোজপুর. Show all posts

Thursday, March 13, 2025

ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক নাছির উদ্দিন ডলারে বিরুদ্ধে। 

ইউএনও অফিস সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ১১জন মেম্বর গত মঙ্গলবার ইউএনও অফিসে যান জেলেদের চাল ছাড়াতে। এই খবর শুনে নাছির ডলার কয়েকজন নিয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে মেম্বরদের জেরা করতে থাকেন। কেন তারা চালের ছারপত্র নিতে এসেছেন। একপর্যায়ে ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেককে চর থাপ্পর মারতে শুরু করেন। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়া হয়। পরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

জেলেরা জানায়, এরআগে যখন চাল এসেছে ইউপি সদস্যদের ভয়ভীতি দেখিয়ে পরিষদে যেতে দেয়নি নাছির ডলারসহ বিএনপি নেতারা। সেই চাল তারা জেলেদের না দিয়ে আত্মসাৎ করেন। এবারো তারা চেয়েছিলো নিজেরা ইউএনও অফিস থেকে চাল এনে নিজেরা বন্টন করে নিতে।

সমাজসেবার একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর এতিমদের জন্য দুম্বার মাংস আসে উপজেলায়। দৈনিক আমার দেশ পত্রিকার প্রভাব খাটিয়ে অস্তিত্বহীন একাধিক প্রতিষ্ঠানের নাম দিয়ে দুম্বার মাংস নিয়ে যায় নাছির উদ্দিন ডলার। অপকর্মের দায়ে বিএনপি থেকে বহিস্কৃত নেতা রুহুল আমিন দুলালের অনুসারী তিনি।

Wednesday, January 1, 2025