Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Wednesday, October 29, 2025

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন এআই মন্ত্রী

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন এআই মন্ত্রী


তিস্তা নিউজ ডেস্ক ঃ আলবেনিয়া প্রধানমন্ত্রী এডি রামা রোববার বার্লিন গ্লোবাল ডায়ালগে জানিয়েছেন, দেশের প্রথম এআই মন্ত্রী ডিয়েলা বর্তমানে ‘গর্ভবতী’ এবং তার গর্ভে রয়েছে ৮৩টি ‘শিশু’। তবে বিষয়টি বাস্তব জীবনের গর্ভধারণ নয়, বরং এটি ৮৩ জন এআই সহকারী তৈরির রূপক আঙ্গিক।

এডি রামা বলেন, “ডিয়েলাকে নিয়োগ করে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো ৮৩ জন সন্তান পেটে নিয়ে গর্ভবতী হয়েছে ডিয়েলা।”

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, এই ৮৩ ‘শিশু’ হলো আলবেনিয়ার সংসদে সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদের জন্য তৈরি করা এআই সহকারী। ডিয়েলার মধ্যে থাকা জ্ঞান এই সহকারীদের মধ্যেও থাকবে। এআই সহকারীরা সংসদে ঘটে যাওয়া সব আলোচনা এবং ঘটনাবলী রেকর্ড করবে এবং সাংসদদের জানিয়ে দেবে।

রামা আরও বলেন, “ধরুন আপনি কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে সংসদীয় হলের বাইরে থাকা অবস্থায় যা আলোচনা হয়েছে, তা এই ‘শিশুরা’ আপনাকে জানিয়ে দেবে। এমনকি কাউকে পাল্টা আক্রমণ করা উচিত কি না, তাও জানাবে তারা।”

প্রধানমন্ত্রী আশা করছেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে।

Friday, September 19, 2025

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন?

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন?


তিস্তা নিউজ ডেস্ক ঃ বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একমুহূর্তও কল্পনা করা কঠিন। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা বিদ্যুৎ-গ্যাস বিল দেওয়া—সবকিছুই এখন মোবাইলের মাধ্যমে করা হয়।

সারাদিনই হাতের মুঠোয় থাকে ফোন, রাতেও অনেক সময় চার্জে দিয়ে রেখে ঘুমানো হয়। কিন্তু কখনো কি ভেবেছেন, সারাক্ষণ সচল থাকা এই ডিভাইসটিরও প্রয়োজন হয় ‘বিশ্রামের’?

বিশেষজ্ঞরা বলছেন, ফোনে যেমন নিয়মিত চার্জ দেওয়া জরুরি, তেমনি ফোনকে সপ্তাহে অন্তত একবার বন্ধ করে রাখাও জরুরি। মাত্র এক মিনিটের জন্য হলেও ফোন রিস্টার্ট করলে এর আয়ু বেড়ে যায় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

কেন ফোনকে বিশ্রাম দেওয়া দরকার?

১. ব্যাটারির স্বাস্থ্য রক্ষায়

ফোন সারাক্ষণ চালু থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে, অতিরিক্ত গরম হয় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে ব্যাটারি ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং দীর্ঘদিন ভালো থাকে।

২. ফোনের পারফরম্যান্স উন্নত হয়

ফোন চালু থাকলে অনেক সময় অ্যাপস বন্ধ হওয়ার পরও কিছু র‍্যাম ব্যবহার করে যায়, যাকে বলা হয় মেমোরি লিক। এতে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। সপ্তাহে একবার রিস্টার্ট করলে এসব সমস্যা কমে গিয়ে ফোন দ্রুত কাজ করে।

৩. নেটওয়ার্ক সমস্যা মেটে

বিশেষ করে পুরোনো ফোনগুলোতে অনেক সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এক্ষেত্রে ফোন রিস্টার্ট করলেই নেটওয়ার্ক আবার নতুনভাবে কানেক্ট হয়। ফলে ইন্টারনেট ব্যবহারেও ঝামেলা থাকে না।

৪. অপ্রয়োজনীয় ক্যাশ ডাটা মুছে যায়

দীর্ঘদিন ফোন চালু রাখলে ক্যাশড ডাটা জমে গিয়ে ফোনকে স্লো করে দেয়। রিস্টার্ট করলে এসব অপ্রয়োজনীয় ডাটা মুছে গিয়ে ফোনের গতি বেড়ে যায়।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণে থাকে

অনেক সময় ফোন বন্ধ না করলেও ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতেই থাকে, যা ব্যাটারির খরচ বাড়ায় এবং র‍্যাম দখল করে রাখে। সপ্তাহে একবার রিস্টার্টের পাশাপাশি এই অ্যাপগুলো বন্ধ করে দিলে ফোনের কর্মক্ষমতা বাড়ে।

কতবার রিস্টার্ট করবেন?

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফোন সম্পূর্ণভাবে বন্ধ করে এক মিনিটের জন্য বিশ্রাম দেওয়া উচিত। এতে ফোন ও এর ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। তবে কেউ যদি অনেক বেশি ফোন ব্যবহার করেন বা পুরোনো ফোন ব্যবহার করেন, তাহলে সপ্তাহে ২–৩ বার রিস্টার্ট করলে আরও ভালো ফল পাওয়া যাবে।

শেষ কথা

স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এরও নিয়মিত যত্ন প্রয়োজন। যেমন চার্জ দিয়ে ফোন সচল রাখি, তেমনি মাঝে মাঝে বন্ধ করে বিশ্রাম দেওয়া উচিত। সপ্তাহে একবারের এই ছোট্ট অভ্যাস শুধু ফোনের আয়ু বাড়াবে না, ব্যবহারকারীরও অযাচিত ঝামেলা কমাবে।

Monday, April 21, 2025

দেশে ইন্টারনেট এর মূল্য কমলো স্তর ভিত্তিক

দেশে ইন্টারনেট এর মূল্য কমলো স্তর ভিত্তিক



তিস্তা নিউজ ডেস্ক ঃদেশে তিন স্তরে ইন্টারনেটের দাম কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের তিন পর্যায়ের সংযোগের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে।

ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে- আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন বা ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করবেন তারা। ’

এর আগে আইএসপি লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে পাঁচ এমবিপিএসের পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

তারও আগে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ২০ শতাংশ দাম কমিয়েছে।

এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আছে শুধু মোবাইলসেবা দাতা ৩টি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা। ইতোমধ্যেই সরকার মোবাইল কোম্পানিগুলোকে বিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা প্রদান করেছে।

তিনি আরো লিখেছেন, এমতাবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার মোবাইল সেবাদাতা কোম্পানিগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরগুলোতে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দামও কমিয়েছে। এখন তাদের জাতীয় উদ্যোগে শরিক হওয়ার পালা।

তিনি জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতিও সামান্য কিছুটা কমে আসবে বলে আশা করি।

ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল সেবা তো কোম্পানি টেলিটক ১০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছিল। সরকার আশা করে অতি দ্রুতই তিনটি বেসরকারি মোবাইল কোম্পানি অত্যন্ত যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের মূল্য পতনের ঘোষণা দেবে।

সরকার এখানে দুই ধরনের মূল্য ছাড় আশা করে-

মার্চ মাসে এসআরো অ্যাডজাস্টমেন্ট বাবদ মোবাইল কোম্পানিগুলো যে মূল্য বাড়িয়েছিল সেটা কমাবে। (সরকার শুল্ক বৃদ্ধির উদ্যোগ নিয়ে তা থেকে সরে এসেছে, কিন্তু সে মতে বর্ধিত মূল্য কমায়নি মোবাইল কোম্পানিগুলো। 

দ্বিতীয়ত, আন্তর্জাতিক গেটওয়ে/আইটিসি, আইআইজি এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমানো হয়েছে তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাবে। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের মানে ব্যাপক প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। এমতাবস্থায় গ্রাহকস্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Saturday, January 11, 2025

জ্বালানি তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব

জ্বালানি তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ 

জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করার নিয়ম চালু হওয়ার পর জনসাধারণের প্রত্যাশা ছিল আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সমন্বয় হলে জ্বালানির দাম অনেক কমে আসবে। দুর্ভাগ্যবশত সঠিক পদ্ধতি অনুসরণ না করায় জ্বালানি তেলের দামে যথেষ্ট পরিবর্তন দৃশ্যমান হয়নি। বরং এ সময়কালে জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে মুনাফা করতে দেখা গেছে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত মোট তিনবার জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। পূর্ববর্তী সরকার আইনি পরিবর্তনের মাধ্যমে জ্বালানি তেলের দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির পরিবর্তে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রদান করে। প্রথম দফায় গত বছরের ৩১ আগস্ট অকটেন ও পেট্রলের দাম লিটারে ছয় টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। দ্বিতীয় দফায় গত ৩১ অক্টোবর ডিজেল ও কেরোসিনের দাম শূন্য দশমিক ৫ টাকা কমিয়ে আনা হয়, যদিও পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকে।

সর্বশেষ ১ জানুয়ারি ২০২৫ থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছে। সিপিডির (২০২৪) পরিচালিত গবেষণামতে, এ ধরনের মূল্য সমন্বয় বাজারভিত্তিক মূল্যকাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয়। সিপিডির মতে, সঠিক পদ্ধতি অনুসরণ করলে জ্বালানি তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব।

গত বছরের মার্চ থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেল, বিশেষত ডিজেল, পেট্রল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণী ব্যবস্থা চালু করেছে। আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী জ্বালানি খাতে সরকারের আর্থিক দায় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের আর্থিক দায়ের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক দশক ধরে জ্বালানি তেলের দাম প্রশাসিত মূল্য (অ্যাডমিনিস্টার্ড প্রাইসিং) ব্যবস্থায় নির্ধারণকে দায়ী করা হয়। 
প্রশাসিত নীতির অধীন জ্বালানির দাম নির্ধারণ করার কারণে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিম্নমুখী হলেও বাংলাদেশের বাজারে তা পরিলক্ষিত হতো না। দেখা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে অধিক দামে বিপিসি স্থানীয় বাজারে তেল বিক্রি করেছে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে। প্রতি লিটারে সর্বনিম্ন ২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৪ টাকা পর্যন্ত দামের তারতম্য লক্ষ করা গেছে।

Thursday, January 2, 2025

কিছু মডেলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

কিছু মডেলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!



 নতুন বছরে প্রযুক্তি কর্মযজ্ঞে আসবে বহুমাত্রিক অগ্রগতি আর বিধিনিষেধ। নতুন নিষেধাজ্ঞায় যেন সে কথারই কঠিন সিদ্ধান্ত সামনে আনল হোয়াটসঅ্যাপ। কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না, মিলবে না আপডেট। অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে কারণ আর যুক্তি দুটোই দেখিয়েছে নির্মাতা মেটা।

কিটক্যাট অপারেটিং সিস্টেম (ওএস) যাত্রা করে ২০১৩ সালে। ক্রমান্বয়ে যার ব্যবহার কমেছে। অধিকাংশ ক্ষেত্রে সময়োপযোগী সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। ঠিক এমন কারণেই মেটা সিদ্ধান্ত নিয়েছে কিটক্যাট থেকে সাপোর্ট সিস্টেম তুলে নেওয়ার।

Wednesday, January 1, 2025