Wednesday, July 8, 2026

জলঢাকার ছেলেকে কুমিল্লায় মারলো আর্জেন্টিনার সমর্থকরা


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ : বিশ্বকাপ ফুটবল '২৬ এর শেষ ষোলোয় গতরাতের আর্জেন্টিনা বনাম মিশরের খেলা শেষে  এলোপাথাড়ি ভাবে মারলো আর্জেন্টিনার সমর্থকেরা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শরিফুল ইসলাম মিশরের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় ম্যাচ চলাকালীন শরিফুল আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করে। ম্যাচের শেষে  আর্জেন্টিনার সমর্থকরা রেগে গিয়ে তাকে এলোপাথাড়ি লাথি মারতে থাকে , একপর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হয়, স্থানীয়রা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চলছে।


শেয়ার করুন