সর্বশেষ

Saturday, February 14, 2026

সংবাদ সম্মেলনে তারেক রহমান  এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে

সংবাদ সম্মেলনে তারেক রহমান এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে

তারেক রহমান 


তিস্তা নিউজ ডেস্ক ঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়।

তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। শান্তভাবে বিজয় উদযাপন করেছেন বলেন বিএনপির চেয়ারম্যান। নেতাকর্মীদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানান।

দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অব হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় আরও উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাঈল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ডাঃ শফিকুর রহমান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল মেনে নিয়েছি, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করব।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচন নিয়ে হয়নি। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। জামায়াত একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল।’


জামায়াত আমির বলেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চার গুণ বেড়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়। এটি একটি ভিত্তি।’


রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে সরকার গঠনের পথে দলটি, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার— বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হোন।’

Friday, February 13, 2026

মাওলানা ওবায়দুল্লাহ সালাফীকে ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা- বিজেইউজে

মাওলানা ওবায়দুল্লাহ সালাফীকে ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা- বিজেইউজে


জাহিদ হাসান জলঢাকা ঃ নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা- বিজেইউজে। আজ ১৩ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬'৩০ মিনিটে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকার সভাপতি মাহমুদ আল-হাছান ও সেক্রেটারি মো. তুহিনুজ্জামান নয়নের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সাথে জামায়াতের জলঢাকা উপজেলা কার্যালয়ে সাক্ষাত করে এই শুভেচ্ছা জানান। এ সময় বিজেইউজে'র সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বুলেট, সদস্য আব্দুর রশীদ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজেইউজে'র শুভেচ্ছা গ্রহন করে মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও জলঢাকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজের প্রধান উপদেষ্টা।

লালমনিরহাট -১আসনে পুনরায় ভোট গণনার দাবি - জামায়াত প্রার্থীর

লালমনিরহাট -১আসনে পুনরায় ভোট গণনার দাবি - জামায়াত প্রার্থীর

আনোয়ারুল ইসলাম রাজু 

হাকিম বদিউজ্জামান তিস্তা নিউজ ঃ লালমনিরহাট - ১ আসনের ভোট গণনায় ব্যাপক কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো.আনোয়ারুল ইসলাম রাজু। তিনি ব্যালট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

আজ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ৮.৩০ টায়

পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মো.আনোয়ারুল ইসলাম রাজু।

ভোট গণনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তুলে তিনি বলেন, ‘ধানের শীষের অনেকগুলো বান্ডেলে ১০০টি ব্যালট পেপার না দিয়েও গণনায় ১০০টি হিসেবে দেখানো হয়েছে। দাঁডিপাল্লার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। দাঁডিপাল্লার এজেন্টদের আপত্তি উপেক্ষা করে অনেক পোলিং এজেন্টকে রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার শেষে এসে ম্যানিপুলেট ও রিগিংয়ের (ভোট কারচুপি) উদ্দেশ্যে ঘোষণা অহেতুক দেরি করা হয়েছে।  এজেন্টদের স্বাক্ষর ভোট শুরুর আগেই নেয়া হয়।’

প্রিসাইডিং কর্মকর্তাদের ‘এসব অনিয়ম’ তুলে ধরে শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে বলে উল্লেখ করেন আনোয়ারুল ইসলাম রাজু। তিনি বলেন, ‘সার্বিকভাবে আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলিত হয়নি। ভোট পুনর্গণনা হলে এসব অনিয়মের সত্যতা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সঠিক ভোটসংখ্যা জানা যাবে। আপনাদের মাধ্যমে আমি অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।’

সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি জামায়াত এনসিপি কে কত আসন পেল

সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি জামায়াত এনসিপি কে কত আসন পেল


তিস্তা নিউজ ডেস্ক ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।ফলাফল ঘোষণা করে ইসি সচিব বলেন, ‘২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে।’

অন্যান্য দলের ফলাফলের তথ্য তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

ভোটের হার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্ট হওয়া ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। ’ গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আদালতের নির্দেশনায় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই সেই ভোটগুলো গণভোটে যুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।’

গেজেট প্রকাশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। আশা করছি আজ সন্ধ্যা নাগাদ হার্ড কপি আসা শুরু হবে।’

এ সময় নির্বাচনের সংবাদ প্রচারে নিরলসভাবে সহযোগিতা করার জন্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইসি সচিব।

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নব নির্বাচিত এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নব নির্বাচিত এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী

 


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  নীলফামারী -৩ সংসদীয় আসনে জনগনের বিপুল সমর্থন নিয়ে এমপি নির্বাচিত হয়েই আজ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩'০০ টায় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনার খোঁজখবর নেন এবং রোগীদের সাথে কথা বলেন। তিনি কর্তব্যরত ডাক্তার এবং নার্সদের সাথে কথা বলেন এবং রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা সামগ্রীর সঙ্কুলান সম্পর্কে জানতে চান। আবাসিক চিকিৎসক ডাঃ মেজবাহ হাসপাতালে পর্যাপ্ত ঔষধ ও মেডিকেল ইন্স্ট্রুমেন্টের অপ্রতুলতার বিষয়ে তাঁকে অবহিত করেন। মাওলানা সালাফী সবকিছু মনোযোগ দিয়ে শোনেন এবং হাসপাতালের সমস্যা সমাধান তাঁর প্রথম অগ্রাধিকার বলে তিনি মত প্রকাশ করেন।

হযরত উমর (রা.)-এর আদর্শে কাজ করতে চাই: ইসলামী আন্দোলনের এমপি

হযরত উমর (রা.)-এর আদর্শে কাজ করতে চাই: ইসলামী আন্দোলনের এমপি

হোসাইন মোহাম্মদ অলিউল্লাহ 

তিস্তা নিউজ ডেস্ক ঃ বরগুনা-১ আসনে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হোসাইন মোহাম্মদ অলিউল্লাহ। ফলাফল প্রকাশের পর তিনি জানিয়েছেন, তিনি হযরত উমর (রা.)-এর আদর্শে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত এ সংসদ সদস্য।

তিনি বলেন, “বরগুনার জনগণ এখন আমার জিম্মাদার। তাদের দেওয়া দায়িত্ব একটি আমানত। কীভাবে তাদের মনোবাসনা পূরণ করবো, কীভাবে এলাকার উন্নয়ন করবো—সে বিষয়টি নিয়েই আমি বেশি চিন্তিত।”

তিনি আরও বলেন, তিনি আরো বলেন কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে সে যেন আগুনের চাদর গায় দিলো, কারন আমি মনে করি জনগন যদি কষ্ট পায় সে কষ্টটা আমার এবং আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে।

৪ হাজার ১৪৬ ভোটে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি দল-মত নির্বিশেষে বরগুনার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই এমপি।