Showing posts with label জামালপুর. Show all posts
Showing posts with label জামালপুর. Show all posts

Friday, August 29, 2025

জামালপুরে চেক ডিজঅনার মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার

জামালপুরে চেক ডিজঅনার মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার







তিস্তা নিউজ ডেস্ক ঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মমিনুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মমিনুরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।জানা গেছে, ২০২৪ সালে সাবেক শিবির নেতা মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা প্রদান করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার বাসিন্দা মোখলেছ। ওই সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার মৌখিক প্রতিশ্রুতি দেয় মমিনুর। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেননি। পরে তাকে ৩০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। মোখলেছ চেকটি নগদায়নের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারী যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় গিয়ে জানতে পারেন মমিনুরের একাউন্টে টাকা নেই। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারী ৩০দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর একই বছরের ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করেন তিনি।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, চেক ডিজঅনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে মমিনুর রহমানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।


সূত্রঃ দৈনিক আমার দেশ।




Friday, February 7, 2025

মুরাদ হাসানের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট

মুরাদ হাসানের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ বহুল আলোচিত জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে ছাত্র-জনতা এ হামলা চালায় বলে জানা গেছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িঘরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৪০-৫০ জনের একটি মোটরসাইকেলের বহর আওয়ামীলীগের সাবেক এমপি মুরাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। পরে লোহার রড় ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গেটের তালা ভেঙে তিনতলা বাড়িতে ঢুকে পড়ে। এ সময় হামলাকারীরা বাড়ির প্রতিটি রুমে আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুরসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই ডা. মুরাদ হাসানসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন। এরপর ওই বাড়িতে কেউ আসেননি।

বাড়ির কেয়ারটেকার (প্রহরী) মোকাদ্দেছ জানান, রাত ৯টার দিকে ৪০-৫০ জনের একটি মোটরসাকেলের বহর এসে লোহার রড়সহ লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গেটের তালা ভেঙে ঘরের প্রতিটি রুমে ব্যাপক ভাঙচুর ও মূল্যবান জিনিস লুটপাট করেছে। পরে হামলাকারীরা বাড়ির বাহিরে খোলা জায়গায় ৪টি চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

অপরদিকে মুরাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করে ফেরার পথে রাতেই তারাকান্দি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার দুতলা বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটি রুমে ব্যাপক ভাঙচুর করে চলে যায়। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই ছানোয়ার হোসেন বাদশা ও তার পরিবারের লোকজন পালিয়েছেন। বাড়িতে কেউ থাকেন না।

প্রতিবেশী বাদশা মিয়া জানান, ৪০-৫০ জনের মোটরসাকেলের একটি বহর ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে আসে। পরে বাড়ির গেটের তালা ভেঙে ঘরের প্রতিটি রুমে ব্যাপক ভাঙচুর করে চলে যায়।

Wednesday, January 1, 2025

 জলঢাকায় তিস্তা নিউজ 24.com এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

জলঢাকায় তিস্তা নিউজ 24.com এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

বদিউজ্জামান জলঢাকা:

জলঢাকায় নতুন আঙ্গিকে নতুন ধারার অনলাইন নিউজ সংস্করণ " তিস্তা নিউজ 24.com আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তিস্তা নিউজের শুভ সুচনা উপলক্ষে ১লা জানুয়ারী বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব জলঢাকার অস্থায়ী কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভসূচনা ঘটে। বিশিষ্ট ব্যবসায়ী ও প্রেসক্লাব উপদেষ্টা হামিমুর রহমান হামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ, অবনি ফার্মেসির ব্যবস্থাপক পরিচালক হাবিবুর রহমান হালু, জলঢাকা নিউজ সম্পাদক প্রভাষক বজলুর রশিদ, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের বার্তা সম্পাদক মাহমুদ আল হাছান, প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবেদ আলী প্রমুখ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সূধী ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ বলেন, জলঢাকায় নতুন ধারায় নতুন আঙ্গিকে পরিবেশিত হবে তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকম। অনলাইন সংস্করণ থেকে এটিকে দৈনিক পত্রিকায় রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রধান অতিথি'র বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুনত্বের সমাদর নিয়ে নতুন বর্ষবরনে জলঢাকা উপজেলা থেকে একটি অনলাইন নিউজ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় আমি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিস্তা নিউজ ডটকম পাঠক নন্দিত হয়ে জলঢাকা উপজেলার মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করছি।