Showing posts with label খুলনা. Show all posts
Showing posts with label খুলনা. Show all posts

Thursday, July 23, 2026

পাইকগাছায় পিকনিকে রান্নার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ

পাইকগাছায় পিকনিকে রান্নার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ

তিস্তা নিউজ ডেস্ক ঃ খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজবর্ণ ধারণ করাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার মডার্ণ বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এ ঘটনা দেখতে পান। পরে তারা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় যান।

জানা গেছে, মডার্ণ বেকারির ২৫ জন কর্মচারী বুধবার গরুর মাংস দিয়ে পিকনিকের আয়োজন করেন। এ জন্য তারা সকালে পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে যান। ব্যবসায়ী ইসমাইল জানান, সেদিন জবাই করা গরুর সব মাংস ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে তাঁর দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে মাংস দেওয়া যাবে।


পরে সকাল আনুমানিক ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি মাংস কিনে নিয়ে যান। এরপর পিকনিকের জন্য বাজার-সদাই করে যথারীতি কড়াইতে মাংস রান্না শুরু করেন তাঁরা।


রান্নার প্রায় অর্ধেক শেষ হওয়ার পর কর্মচারীরা দেখতে পান, মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তন হয়ে সবুজ রং ধারণ করেছে। বিষয়টি দেখে তাঁরা মাংসসহ কড়াইটি নিয়ে প্রথমে মাংস বিক্রেতা ইসমাইলের দোকানে যান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে কড়াইসহ রান্না করা মাংস নিয়ে থানায় হাজির হন। 


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে মাংস রান্নার সময় কী কারণে এর রং সবুজ হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো কারণ জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ মাংসে কোনো ধরনের রাসায়নিক বা অন্য কোনো উপাদান ব্যবহারের আশঙ্কা করছেন।


মাংস বিক্রেতা ইসমাইল বলেন, ‘আমি ভালো মাংসই বিক্রি করেছি। মাংসে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তাঁরা হয়তো রান্নার সময় অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করেছেন। আমার দোকান থেকে আরও অনেকেই মাংস কিনে নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি।


ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাংসের নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Friday, April 4, 2025

‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযানে আটক বাবা-ভাইসহ ৩ জন, ৩৮ লাখ টাকা ও অস্ত্র উদ্ধার

‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযানে আটক বাবা-ভাইসহ ৩ জন, ৩৮ লাখ টাকা ও অস্ত্র উদ্ধার

রাব্বি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু


তিস্তা নিউজ ডেস্ক ঃ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে আজ শুক্রবার অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে তার ভাই ও বাবাসহ তিনজনকে অস্ত্র এবং মাদক বিক্রির ৩৮ লাখ টাকাসহ আটক করা হয়েছে। তবে গ্রেনেড বাবুকে পাওয়া যায়নি। 

আটককৃতরা হলেন- গ্রেনেড বাবুর ভাই মো. রাব্বি চৌধুরী, বাবা মো. জুনায়েদ চৌধুরী মিন্টু ও সহযোগী সৌরভের মা সুষমা রানী সাহা। 

শুক্রবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায়। রাত ১টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে গ্রেনেড বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ১টি চাপাতি, ১টি বাইনোকুলার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। এ সময় গ্রেনেড বাবুর বাবা জোনায়েদ চৌধুরী মিন্টুকে ১২ লাখ ১২ হাজার টাকা ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। অভিযানের একপর্যায়ে নৌ বাহিনীর একটি দল অংশ নেয়। যৌথ বাহিনী একই সড়কে সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগের বাসায় অভিযান চালায়। এ সময় সৌরভের মা সুষমা রানী সাহাকে আটক করা হয়। ওই বাড়ি থেকে মাদক বিক্রির ২৬ লাখ ৪ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪ হাজার ২৪০ রুপি এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করে যৌথ বাহিনী।

তিনি আরও জানান, আটক রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযানে গ্রেনেড বাবু, সৌরভ ও সোহাগকে পাওয়া যায়নি।

Thursday, February 6, 2025

দাম্ভিকতাই শেখ হাসিনার পতনের কারণ:  মিয়া গোলাম পরওয়ার

দাম্ভিকতাই শেখ হাসিনার পতনের কারণ: মিয়া গোলাম পরওয়ার

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে ফেলাসহ নানা অত্যাচারে আল্লাহর আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে- তবে শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হলো।

বুধবার জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহিদস্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

বক্তব্য দেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করীম, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আব্দুর রহীম প্রমুখ। 

Tuesday, January 28, 2025

খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে

খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ৩টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয় সামনে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

এর আগে রবিবার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, “ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

Monday, January 13, 2025

মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ বাগেরহাটের মোংলায় ট্রেন আসতে দেখে বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মায়ের কোল থেকে ছিটকে চলন্ত ট্রেনের নিচে পড়ে মরিয়ম (৩) নামে এক শিশুর নিহত হয়েছে। ওই পয়েন্টের গেইটম্যান সময়মতো রেলগেইট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা
রোববার (১২ জানুয়ারি) মোংলা-খুলনা রেললাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 
ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটি মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. শামীম হাসান।

নিহত শিশুর মা ফাতেমা বেগম জানান, দুই সন্তানকে নিয়ে মোংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দিগরাজের রেলক্রসিংয়ে বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামক ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায়িত্বে অবহেলার কারণে দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেইটম্যান মো শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। এ সময় মোংলা-খুলনা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করলে সড়কে আবার যান চলাচল শুরু হয়। ঘটনার পর থেকেই গেইটম্যান শাহীন পলাতক রয়েছেন। তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে। 

মোংলা রেল স্টেশনের টিকিট মাস্টার মো. শরিফুর রহমান জানান, গেইটম্যান কেনো ছিল না, এ জন্য গেইটম্যানকে অলরেডি বুক আপ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হবে। নিহত শিশুর পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, গত বছরে মোংলা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। মোংলা শহরের মধ্যে একটি মাত্র গেইট। দায়িত্ব অবহেলার কারণে গেইটম্যান মো. শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং এ ঘটনায় মামলার গ্রহণের প্রস্তুতি চলছে। মামলা হলেই তাকে গ্রেপ্তার করা হবে।

গত বছর ২০২৪ সালে ১ জুন মোংলা-খুলনা ট্রেন চলাচল শুরু হয়। গেইটম্যানের অবহেলার কারণেই এই প্রথম এক শিশুর প্রাণ ঝরল মোংলা-খুলনা এই রেললাইনে।

Friday, January 3, 2025


খুলনা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে আট শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মহানগরের সোনাডাঙ্গা থানার শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের এক পক্ষের দাবি, তাদের ওপর হামলা হয়েছে। অপর পক্ষের দাবি, হামলা নয়; অভ্যন্তরীণ বিরোধ। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পীর সঙ্গে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র প্রতিনিধি সাকিব রেজার কোনও একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আট জন আহত হন।



Tuesday, December 31, 2024