মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ ঃ অটোর চাকায় ওড়না পেঁচিয়ে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ডানহাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৩.০০ টার সময় জলঢাকা ডালিয়া অঞ্চলিক সড়কের গোলমুন্ডা ঘাটের পাড় ব্রীজের উত্তর প্রান্তে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসানুর রহমান জানিয়েছেন বিকাল ৩ টার দিকে একটি অটোতে করে রুবি নামের মেয়েটি তার মা এবং পরিবারের অন্যান্যদের সাথে বালাগ্রামে একটি দাওয়াতে যোগ দেওয়ার জন্যে যাওয়ার সময় ঘাটের পাড় ব্রীজের কাছে পৌছালে হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখা যায় অটোর পেছনের চাকায় ওড়না পেঁচিয়ে মেয়েটির ডানহাতটি কনুই থেকে বিচ্ছিনৃন হয়ে মাটিতে পড়ে গেছে। গুরুতর আহত মেয়েটিকে দ্রুত জলঢাকা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় এবং পরে আরেকটি অটোতে করে বিচ্ছিন্ন হাতটিও হাসপাতালে পৌঁছানো হয়েছে।
খবর নিয়ে জানা গেছে, জলঢাকা হাসপাতালে মেয়েটির অবস্থার অবনতি হলে হাসপাতাল কতৃপক্ষ দ্রুত মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।
গুরুতর আহত মেয়েটির নাম রুবি আক্তার। সে গোলমুন্ডা ইউনিয়নের পুর্ব গোলমুন্ডা নাড্ডাপাড়া গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক রবিউল ইসলামের মেয়ে। মেয়েটি গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর নিয়মিত ছাত্রী।


