Showing posts with label চুয়াডাঙ্গা. Show all posts
Showing posts with label চুয়াডাঙ্গা. Show all posts

Sunday, March 1, 2026

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত


তিস্তা নিউজ ডেস্ক ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায়  বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান (৬০) নামের এক জামায়ত কর্মী নিহত হয়েছে। তিনি হাসাদহ ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের বড় ভাই। এছাড়া সংঘর্ষে আহত মফিজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান দলীয় সূত্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুত্ব হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মধ্যরাতে মফিজুর রহমানের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় রোববার (১ মার্চ) সকাল সাড়ে দশটায় জামাতের পক্ষ থেকে জীবননগর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Saturday, January 18, 2025

দেশে আসেন, কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে।

দেশে আসেন, কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে।

 
                      ডাঃ শফিকুর রহমান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ  শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান বলেছেন, যদি দেশ ও মাটির প্রতি টান থাকত, দেশের মানুষকে ভালোবাসতেন তাহলে একা পালিয়ে যেতেন না। একা থাকার দুঃখ অনেক।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিবর্তনের জন্য জীবন দেওয়া সন্তানদের রক্তের ওপর দিয়ে চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ, ভাগবাটোয়ারা ও মামলা বাণিজ্য কেন চলবে? আমাদের সন্তানেরা ন্যায়বিচার চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, তারা দুর্নীতি চায় না। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই সেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

আমরাও তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

আবারও যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, মিডিয়াও এখন থেকে সাদাকে সাদা ও কালোকে কালো বলবে। চোখে চোখ রেখে সংবাদ পরিবেশন করবে। কিন্তু এখনো চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে, সত্য খবর তুলে ধরলে তখন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়,দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সেসব অডিও ভিডিওগুলো সামাজিকমাধ্যমে আসছে। আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে। এগুলো পরিষ্কার করা হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমিরে জামায়াত বলেন, যখন তখন নিজেদের মাঝে যুদ্ধ করব না। পদপদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে লেগে যাচ্ছে। হত্যার শিকার হচ্ছে দল ও নিরীহ মানুষ। এগুলো বাদ দেন। অনেক হয়েছে, দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত হয়ে ঘৃণা করে। সত্যিই যদি এসব ছেড়ে দিই, তাহলে বিবেকবান জনগণ যাকে খুশি ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে। কিন্তু বদ খাসলত যদি ছাড়তে না পারেন তাহলে অন্তত বোকা কিংবা দুর্বল ভাববেন না।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য খন্দকার আলী মহসিন, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসূল, ঝিনাইদহ জেলা আমির আবু বকর মুহা. আলী আজম, কুষ্টিয়া জেলা আমির মাওলানা অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দীন খাঁন। সম্মেলনটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেড আসাদুজ্জামান

Wednesday, January 1, 2025