Showing posts with label গাইবান্ধা. Show all posts
Showing posts with label গাইবান্ধা. Show all posts

Monday, July 20, 2026

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতাকে গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতাকে গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

সাকিল মিয়া

তিস্তা নিউজ ডেস্ক ঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তার মো. সাকিল মিয়া উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মপুর এলাকার জোবেদা পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান চালায়। এ সময় সাকিল মিয়াকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযানকালে সাকিলের কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, “মাদক কারবারির কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তিনি যে দলেরই হোন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। ঘটনার পরপরই তাকে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।”

উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদৎ জামান জিকো বলেন, “প্রশাসনের মাধ্যমে বিষয়টি জানার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাকিল মিয়াকে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।”

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, সাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Sunday, June 21, 2026

গাইবান্ধায় শিবির নেতাকে গলা কেটে হত্যা

গাইবান্ধায় শিবির নেতাকে গলা কেটে হত্যা

নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী

তাজুল ইসলাম মিলন (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সালাউদ্দিন (৩০)। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়ার চার মাথায় এ  ঘটনা ঘটে।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে ও রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসা তৃতীয় বর্ষের আল কুরআন বিভাগের ছাত্র ছিলেন। গুরুতর আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।


অপর দিকে অভিযুক্ত মুকুল ও পলাশ আপন দুই ভাই। তারা একই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তবে বর্তমানে বহিষ্কৃত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের (উপজেলা চত্বরে) চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা করে। পরে মুকুলের ছোট ভাই পলাশ সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে সজোরে আঘাত করে। এ সময় সাইফুল্লাহ বারীর সাথে থাকা তার বন্ধু সালাউদ্দিনকেও (৩০) ছুরিকাঘাত করেন তারা। পরে স্বজনরা প্রচণ্ড রক্তক্ষরণ হওয়া সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।


অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনাস্থলে থাকা নিহত শিবির সভাপতির বন্ধু মোবাশ্বের বলেন, কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার চাচা হাবিবুল্লাহ। দীর্ঘদিন থেকে ওই স্কুলে কমিটি নেই। সম্প্রতি স্কুলে কমিটি গঠনের কথা চলছিলো। আজ বিকেলে আমার চাচা (প্রধান শিক্ষক হাবিবুল্লাহ) বোনারপাড়া বাজারে চা খাচ্ছিলেন। এ সময় মুকুল-পলাশসহ বেশ কয়েকজন এসে কমিটির বিষয় নিয়ে চাচার সাথে খারাপ ব্যবহারসহ গালিগালাজ করেন। পরে বিষয়টি জানতে পেরে আমরা কয়েকজন বাজারে আসি। পরে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হলে স্থানীয়রা দুই দলকেই সরিয়ে দেন। কিন্তু চলে যাওয়ার সময় তারা ধাওয়া দিয়ে পরিকল্পিতভাবে ছুরি নিয়ে এসে মুকুল ও তার ভাই পলাশ শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা করে। শাবলের আঘাতে সাইফুল্লাহ বারীর গলা এফোর-ওফোর করে দেয়।


Tuesday, April 14, 2026

এনসিপি নেতার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ, এক যুবককে বিক্রি

এনসিপি নেতার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ, এক যুবককে বিক্রি


তিস্তা নিউজ ডেস্ক ঃ বিদেশে কম্পিউটার অপারেটর পদে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে দিনাজপুরের এক যুবককে কম্বোডিয়ায় পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের কাছে ৪ হাজার ৫০০ ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় ‘ডেথ ক্যাম্পে’, যেখানে মুক্তিপণ আদায়ে তিন মাস অমানবিক নির্যাতনের শিকার হতে হয়।

অবশেষে কৌশলে সেখান থেকে পালিয়ে এসে পরিবার ও দূতাবাসের সহায়তায় দেশে ফিরতে সক্ষম হন তিনি। বিদেশে কর্মী পাঠানোর নামে মানব পাচারের এমন ভয়ঙ্কর অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাদ ইবনে শহিদ ও তার বাবা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই যুবকের নাম মো. শাফিন মন্ডল। তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায়।

এ ঘটনায় শাফিনের বাবা নূর ইসলাম বাদী হয়ে দিনাজপুর আদালতে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারপ্রাপ্ত সদস্যসচিব রাহাদ ইবনে শহিদ ও তার পিতা মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শাফিনের বাবা নূর ইসলাম গাইবান্ধায় চাকরির সূত্রে স্থানীয় বাসিন্দা আ. লতিফ সরকারের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে আ. লতিফ সরকার তাদের বাড়িতে বেড়াতে গিয়ে শাফিনকে বিদেশে চাকরির প্রস্তাব দেন এবং বিদেশ পাঠানোর বিষয়ে সহায়তার জন্য রাহাদ ইবনে শহিদ ও তার বাবা শহিদুল ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর রাহাদ ইবনে শহিদ এবং তার বাবা মো. শহিদুল ইসলামের মাধ্যমে শাফিনের কম্বোডিয়ায় যাওয়ার চুক্তি হয়। সেখানে কম্পিউটার অপারেটর পদে দুই বছরের চাকরির আশ্বাস দেওয়া হয়। এ জন্য যাওয়ার আগে তিনি কয়েক দফায় মোট ৬ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন। গত বছরের ৩১ অক্টোবর তাকে কম্বোডিয়ায় পাঠানো হয়। তবে দুই বছরের ভিসার প্রতিশ্রুতি থাকলেও কৌশলে মাত্র তিন মাসের ভিসা দেওয়া হয়, যার মেয়াদ ছিল ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

২০২৫ সালের ২ নভেম্বর কম্বোডিয়ার সিয়েম রিয়েপ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চক্রের সদস্য হুসেইন কবির তাকে রাজধানী নমপেনের একটি হোটেলে নিয়ে আটকে রাখে এবং সেখানেই তার ওপর নির্যাতন শুরু করে। পরে রাহাদ ও শহিদুলের সম্মতিতে তাকে নমপেন থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের পোইপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে প্রায় ৪ হাজার ৫০০ ডলারে বিক্রি করে দেওয়া হয়।

এরপর তাকে পোইপেটের নিকটবর্তী গভীর জঙ্গলের একটি ভবনে বন্দি করে রাখা হয়, যা ‘ডেথ ক্যাম্প’ হিসেবে পরিচিত। সেখানে আরও অনেক বন্দির সঙ্গে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। সেখানে খাবার না দেওয়া, শারীরিক নির্যাতন এবং বিদ্যুৎ শক দেওয়া হতো। একই সঙ্গে তাকে হত্যার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বড় অঙ্কের মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়।

দীর্ঘ তিন মাস নির্যাতনের পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তিনি এবং আরও ২০-২২ জন বন্দি কৌশলে সেখান থেকে পালাতে সক্ষম হন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে দূতাবাসের সহায়তায় তিনি দেশে ফিরে আসেন।

ভুক্তভোগী শাফিন মণ্ডলের সঙ্গে কথা হলে সেই ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাকে নমপেনে নিয়ে গিয়ে তার পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি হোটেলে আটকে রেখে নির্যাতন শুরু করেন হুসেইন কবির। পরে চাইনিজ একটি অপরাধী চক্রের কাছে তাকে ৪ হাজার ৫০০ ডলারে বিক্রি করে দেয়। তারা তাকে সেখান থেকে নিয়ে গিয়ে পোইপেইট শহরের কাছে একটি জঙ্গলের ভিতরে একটি ভবনে আটকে রেখে নির্যাতন করা হয়।


তিনি আরও বলেন, তিন মাস নির্যাতনের পর আমি ঠিক করলাম, হয় মরব না হয় বাঁচব, কিন্তু এখানে থাকব না। পরে পাসপোর্ট ও ফোন নিয়ে সেখান থেকে বন্দি আরও ২২ জন পালিয়ে আসি। ওরা আমার জীবন শেষ করে ফেলেছে। আমি এর বিচার চাই।


শাফিনের ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নাইমুর রহমান জানান, ‘ডেথ ক্যাম্প’ থেকে পালানোর পর সেদিন সন্ধ্যায় তাদের সঙ্গে যোগাযোগ করেন শাফিন। কিন্তু কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পরামর্শ নেন তারা।


পরবর্তীতে কম্বোডিয়ার ইমিগ্রেশনে ওভারস্টে হওয়ায় প্রতিদিন ১০ ডলার হিসেবে মোট ৭৯০ ডলার এবং এক্সিট পারমিশনের জন্য ৩০ ডলারসহ সব মিলিয়ে ৮২০ ডলার জরিমানা পরিশোধ করতে হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে বিমানের টিকিটের ব্যবস্থা করে গত ২৩ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। এ পুরো প্রক্রিয়ায় প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।


তার অভিযোগ, এই ভয়ংকর মানবপাচার চক্রের সঙ্গে গাইবান্ধার ধানঘড়ার বাসিন্দা আরমান সরকার এবং কম্বোডিয়ায় অবস্থানরত চক্রের সদস্য হুসেইন কবিরের ভাই হুমায়ুন কবির জড়িত।


তিনি আরও জানান, শাফিনকে কম্বোডিয়ায় পাঠানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েটিং রুমে গিয়ে আরমান সরকার তাদের হাতে পাসপোর্ট ও ভিসা তুলে দেন। আর হুমায়ুন কবির একটি ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে মানবপাচারের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করেন।

এদিকে অভিযুক্ত রাহাত ইবনে শহীদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট। তার সঙ্গে আমার চালের ব্যবসা নিয়ে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। উনি আমার কাছে অনেক টাকা বাকি রেখেছে। আমার বাবা এবং আরও কয়েকজনের নামে মানবপাচারের মামলা দেওয়া হয়েছে। আমি ২০২১ সাল থেকে বাবার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছি। মানবপাচারের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।


তবে ভুক্তভোগীর বাবা ও মামলার বাদী নূর আলম বলেন, তিনি ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গাইবান্ধায় কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করেছেন। বর্তমানে তিনি ফিড কোম্পানির দিনাজপুর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত এবং স্থানীয় বাজারে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করছেন।


তিনি দাবি করেন, তিনি বা তার পরিবারের কেউই চালের ব্যবসার সঙ্গে জড়িত নন। অভিযোগ থেকে বাঁচতেই অভিযুক্তরা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি তুলে যাচ্ছে।


এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমরা এ বিষয়ে জানি না। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল রয়েছে কিনা, সেটিও যাচাই করা হবে।


পিবিআইয়ের দিনাজপুরের পুলিশ সুপার (অতিরিক্ত উপমহাপরিদর্শক) মাহফুজ্জামান আশরাফ জানান, মানব পাচারের মতো ভয়ংকর এ ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ শোনা হয়েছে। তিনি তার বিভীষিকাময় অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।


তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- তারা প্রতারক। অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করা জরুরি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় আনতে কাজ করছে পিবিআই।

সূত্রঃ বার্তা বাজার।

Thursday, March 26, 2026

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, ৮ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, ৮ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা


তিস্তা নিউজ ডেস্ক ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর মালিকানাধীন দোকানের তালা খুলে না দেওয়ায় ওসিসহ-এসআইসহ ৮ পুলিশ সদস্যকে মারধর করেছে যুব জামায়াত নেতারা। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। পরে উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ি থানায় ৮ জামায়াত নেতাসহ অজ্ঞানামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রশিদুল বারী সাংবাদিকদের জানান, যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। তারা থানার ওসি সারোয়ারে আলমকে বিবাদমান একটি দোকান তালাবদ্ধ করতে বলেন। তিনি রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চড়াও হন। পরে মারধর করেন। এতে আহত হন ওসিসহ ও এসআইসহ ৮ পুলিশ সদস্য।

পুলিশ সুপার বলেন, পৌরসভার মালিকানাধীন কালিবাড়ি বাজারে একটি দোকানের তালা লাগানোকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ যুব জামায়াত নেতারা পলাশবাড়ী থানায় ঢুকে ওসি সরোয়ারে আলম, এসআই রুহুল আমীনসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করেন।

খবর পেয়ে পলাশবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি শুনে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক থানায় এসে পৌঁছান।

আবু বক্কর সিদ্দিক বলেন, সিসিটিভির ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা মামলা করতে পারেন। পলাশবাড়ি থানার ওসি সরোয়ার আলম জানান, অভিযুক্ত ৮ জামায়াত নেতার বিরুদ্ধে এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tuesday, February 17, 2026

গাইবান্ধায় ইউএনও’র গোপন ভিডিও ধারণ, প্রধান শিক্ষিকা আটক

গাইবান্ধায় ইউএনও’র গোপন ভিডিও ধারণ, প্রধান শিক্ষিকা আটক


তিস্তা নিউজ ডেস্ক ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষিকাকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে গোপনে ভিডিও ধারণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক উম্মে মাহাবুবা সোমা উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। জানা যায়, বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা খানম ও তাঁর স্বামী হাসানুর রহমান। ইউএনও’র সঙ্গে সাক্ষাৎকালে উভয়ের আলাপচারিতা মোবাইল গোপনে রেকর্ড করছিলেন এ দম্পতি। তখন ইউএনএ বিষয়টি টের পেয়ে যান। এ সময় ইউএনও ওই শিক্ষকের মোবাইল ফোনটি তাৎক্ষণিক জব্দ করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় জিডি করাসহ তার মোবাইল ফোনটি জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Sunday, August 17, 2025

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

তিস্তা নিউজ ডেস্ক ঃ গাইবান্ধা গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজিরকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে, শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এই ঘটনা ঘটে। 

নজরুল ইসলাম নজির শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি এবং ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে শীতল গ্রামে তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ (রোববার) সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।


Sunday, February 9, 2025

পীরগঞ্জে ৪১ ঘন্টা পর  মহিলার খন্ডিত মাথা উদ্ধার!

পীরগঞ্জে ৪১ ঘন্টা পর মহিলার খন্ডিত মাথা উদ্ধার!



 মাহমুদ আল- হাছান, তিস্তা নিউজঃ

রংপুরের পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে জবাই করা খন্ডিত মস্তক ৪১ ঘন্টা পর পুলিশ এবং র‍্যাব সদস্যরা খুনী আতিকুর রহমান (৩৫) কে সাথে নিয়ে উদ্ধার করেছে। গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার করতোয়া নদীর টোংরাদহ নামক স্থান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে পুলিশ ওই নদীর বড় বদনারপাড়া নামক স্থান থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনারাপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিকুর রহমান (৩৫) একজন পেশাদার জুয়াড়ী। সে মাঝে মাঝেই বিভিন্ন স্থান থেকে যাত্রাগানের শিল্পী নিয়ে আসতো। কয়েকদিন আগে সে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ফকিরপাড়া গ্রামের রবিউল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়ে দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে তার বাড়ীতে নিয়ে আসে। গত শুক্রবার সকালে পীরগঞ্জের করতোয়া নদীর তীরে বড় বদনারপাড়ায় একটি মরিচের ক্ষেত থেকে ঝিনুকের মাথা বিহীন লাশ পুলিশ উদ্ধার করে। পরে উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ এবং র‍্যাব-১৩ এর গোয়েন্দা সংস্থার সদস্যরা আতিকুর রহমান কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঝিনুকের ফেলে রাখা লাশের স্থান থেকে ১ কিলোমিটার দূরে ওই নদীর টোংরারদহ নামকস্থানে নদীপাড়ে কাঁদার নীচ থেকে ঝিনুকের খন্ডিত মাথাটি ৪১ ঘন্টা পর শনিবার বিকেলে উদ্ধার করে। ওই ঘটনায় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম। এ সময় পুলিশের রংপুর সি- সার্কেলের এএসপি আসিফা আফরোজ আদরী, ওসি এমএ ফারুক উপস্থিত ছিলেন। ঘটনার কারণ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওসি এমএ ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আতিকুর একটি ধারালো ছোরা দিয়ে ঝিনুককে জবাই করে লাশ ফেলে রেখে মাথাটি নিয়ে গিয়ে নদীরপাড়ে পুঁতে রাখে। তাকে সাথে নিয়ে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে দেলোয়ারা বেগম ঝিনুক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের মৃত মহির উদ্দিন এর ছেলে রেজাউল করিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে তাদের তালাক হয়ে যায়।

Tuesday, January 21, 2025

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

 


জেলা প্রতিনিধি গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী মৌমিতা আক্তার লতা হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন আদালতে উপস্থিত ছিলেন। মামলার তথ্য অনুযায়ী, বিয়ের আট মাস পর যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করেন নয়ন।

নুর মোহাম্মদ ওরফে নয়ন (২৯) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতা (২৩) পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সঙ্গে নয়নের বিয়ে হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নয়ন। শেষ পর্যন্ত যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ মৌমিতার মরদেহ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি ন্যায়বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

Monday, January 20, 2025

গাইবান্ধায় ঐতিহ্যবাহীঘোড়াদৌড় প্রতিযোগিতা

গাইবান্ধায় ঐতিহ্যবাহীঘোড়াদৌড় প্রতিযোগিতা

 গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী দোসীমানার কৃষিমাঠে রোববার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ঘোড়াদৌড় প্রতিযোগিতা, যেখানে হাজারো দর্শক উচ্ছ্বাসের সঙ্গে উপস্থিত ছিল

প্রতিযোগিতাটি ডাকুনী নারায়নপুর, বেড়া মালঞ্চ ও মির্জাপুর গ্রামে যুব সমাজের আয়োজনে বিকেলে শুরু হয় এবং তিন দিনব্যাপী চলবে। এতে মোট ৩২টি ঘোড়া অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি মরহুম আব্দুল হামিদ স্মৃতি ঘোড়াদৌড় প্রতিযোগিতা হিসেবে পরিচিত এবং এর উদ্দেশ্য ছিল যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনা।

দর্শকরা দুপুর থেকেই প্রতিযোগিতাস্থলে আসতে শুরু করেন এবং বিকেলে সেখানে কয়েক হাজার মানুষের সমাবেশ ঘটে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু।

প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার হিসেবে বাই-সাইকেল এবং তৃতীয় পুরস্কার হিসেবে এলইডি টিভি দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমার ঘোড়া, দ্বিতীয় স্থান অধিকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চুমুর মিয়ার ঘোড়া এবং তৃতীয় স্থান অধিকারী ভূরুঙ্গামারীর জাকারিয়ার ঘোড়া।

এ সময় প্রধান অতিথি সানোয়ার হোসেন দিপু বলেন, ‘এ ধরনের ঐতিহ্যবাহী খেলা যুব সমাজের মধ্যে ভালো প্রভাব ফেলবে এবং মাদক থেকে তাদের দূরে রাখবে।’

প্রতিযোগিতায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন খন্দকার, সভাপতি লিখন মিয়া মেম্বার, সহ-সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, নওশাদ আমিন রুমন প্রমূখ।

Saturday, January 18, 2025

গাইবান্ধায় বিবাদ মিটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

গাইবান্ধায় বিবাদ মিটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

 


জেলা প্রতিনিধি গাইবান্ধা ঃগাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় দুই পক্ষের বিবাদ মিটাতে গিয়ে কাঠের তৈরি বসার পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার (৬০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।  

স্থানীয়রা জানান, ওই গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাদের বনিবনা হচ্ছিল না।

এদিকে ময়নুলের ছোট ভাই রবিউলের সঙ্গে রোজিনার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এসব বিষয় নিয়ে কলহের জেরে শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা।  

বিষয়টা সমাধানের লক্ষ্যে দুপুরে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার। এসময় দুই পক্ষের বাগ-বিতণ্ডার একপর্যায়ে ময়নুলের বাবা ওয়ারেছ, মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের তৈরি বসার পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

Wednesday, January 15, 2025

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

 


গাইবান্ধা প্রতিনিধি ঃ নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন- বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সমপাদক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সমপাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পীসহ অন্যান্যরা।  

বক্তারা নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাড়তি ভ্যাট বৃদ্ধির ফলে জনজীবনের নাভিশ্বাসের বিষয়টি তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ৫ মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমজ্জিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। সেইসঙ্গে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।

Saturday, January 11, 2025

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেফতার ৪

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেফতার ৪

 

গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে ৩ জনের পদপূরণে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১ টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।  

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, শাহ সুলতান (৩২), আসাদুজ্জামান আসাদ, রাসেদ আহমেদ (২৪) ও সাইমুন ইসলাম (২৫)। সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরিক্ষা দেওয়া দুই পরিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।  

Thursday, January 9, 2025

এক মাসে আলুর দাম অর্ধেক লোকসানের শঙ্কায় কৃষক

এক মাসে আলুর দাম অর্ধেক লোকসানের শঙ্কায় কৃষক



গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাটবাজারে এক মাসের ব্যবধানে আলুর দাম নেমেছে অর্ধেকে। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষক। অপরদিকে লাভ গুনছেন পাইকার। তবে কম দামে আলু পেয়ে খুশি ভোক্তা।

কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। তবে উপযুক্ত দাম না পেয়ে কৃষক হতাশ। অনেকে উৎপাদন খরচ না ওঠার শঙ্কায় রয়েছেন। এমন হলে আগামী মৌসুমে আগাম আলুর চাষ কমে যাবে।

সাদুল্লাপুর বাজারের পাইকার মাহবুবুর রহমান জানান, গতকাল বুধবার প্রতি পাল্লা (স্থানীয়ভাবে ৫ কেজিতে এক পাল্লা) আলু বিক্রি করেছেন ১১৫ থেকে ১২০ টাকায়। তাতে প্রতি কেজির দাম দাঁড়ায় ২৩ থেকে ২৪ টাকায়। তিনি খুচরা পাইকারের মাধ্যমে আলু সংগ্রহ করেছেন ১০৫ থেকে ১১০ টাকা পাল্লা। আবার খুচরা পাইকাররা কৃষকের কাছ থেকে কিনছেন ৯৫ থেকে ১০০ টাকা পাল্লা। এভাবে হাতবদল হয়ে বাজারে আসছে আলু। প্রত্যন্ত গ্রামের হাটবাজারে আলুর দাম আরও কম। 

ক্রেতা জামির হোসেন বলেন, এক মাস আগে আলু কিনেছেন প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। এখন নতুন আলু পাচ্ছেন ২৪ থেকে ২৫ টাকায়। 

Wednesday, January 8, 2025

গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের ইমামের মৃত্যু

গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের ইমামের মৃত্যু



গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাফেজ জাহিদ হাসান সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বগুড়ায় নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জ পৌর এলাকার পশ্চিম চৌমাথা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথা ও মুখ থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমরা ঘটনাস্থলে ছুটে যান। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, নিহত জাহিদ হাসান বগুড়ার একটি মসজিদে ইমামতি করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Tuesday, January 7, 2025

গাইবান্ধায় দখলমুক্ত হলো চলাচলের রাস্তা, জনমনে স্বস্তি

গাইবান্ধায় দখলমুক্ত হলো চলাচলের রাস্তা, জনমনে স্বস্তি

 

গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধা পৌর শহরের গোবিন্দপুর এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা দীর্ঘদিন পর দখল মুক্ত করলো পৌর কর্তৃপক্ষ। এতে জনমনে স্বস্তি ফিরেছে।
সোমবার (৬ জানুয়ারি) ওই এলাকার চলাচলের রাস্তাটি পুনঃনির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর আগে গত রোববার ওই রাস্তাটি অবৈধভাবে দখল করে নির্মাণ করা প্রাচীর ভেঙে ফেলা হয়।
জানা গেছে, গাইবান্ধা পৌর শহরের গৌবিন্দপুর মৌজার বর্তমান ৬৬৩৬ খতিয়ানের দাগ নম্বর ১২০৮১ এর প্রায় ৬ শতাংশ খাস জমির ওপর নির্মিত ২৭৭ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্ত রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এরপর গত ১৭ সালের জুনে রাস্তাটি দখল করে প্রাচীর নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা খাদেমুল ইসলাম।
পরে প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদ ও স্থানীয়রা মিলে রাস্তাটি উদ্ধারে সদর উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওনক জাহান উপস্থিত থেকে জমিটি দখল মুক্ত করে জনগণের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করে দেন।
যা গাইবান্ধা পৌরসভার নকশায় রাস্তাটি অর্ন্তভুক্ত রয়েছে। এরপর ওই সালের আগস্টে আবারও রাস্তাটি দখল করে স্থায়ী প্রাচীর নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা খাদেমুল ইসলামের স্ত্রী জমিলা খাতুন ও ছেলে জামিল আহম্মেদ সুমন। এরপর থেকে দীর্ঘসময় ধরে রাস্তাটি দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পৌরসভার আইন মোতাবেক চলতি বছরের ৫ জানুয়ারি রোববার অনুমতি না নিয়েই অবৈধভাবে নির্মাণ করা প্রাচীর ভেঙে দেন পৌর কর্তৃপক্ষ। রাস্তাটির কাজ চলমান রয়েছে। এতে ওই এলাকার জনমনে স্বস্তি ফিরেছে।

ভুক্তভোগী প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ওই জমিতে প্রবেশ করতে পারি নাই। রাস্তাটি দখলমুক্ত হওয়ায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

Monday, January 6, 2025

গাইবান্ধায় সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে সমাবেশ

গাইবান্ধায় সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে সমাবেশ

 



গাইবান্ধা প্রতিনিধি : সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে সমাবেশ। আজ রোববার দুপুরে গাইবান্ধার ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে

সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে সমাবেশ। আজ রোববার দুপুরে গাইবান্ধার ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনেছবি: প্রথম আলো

সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে আজ রোববার গাইবান্ধা শহরে সমাবেশ হয়েছে। দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ওই প্রতিবাদ সমাবেশ হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শতাধিক লোক, সাঁওতাল, বাঙালিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

এসব কর্মসূচির আয়োজন করে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, এএলআরডি এবং গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জন–উদ্যোগ।

সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ফিলিমন বাসকে। বক্তব্য দেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, নাগরিক সংগঠন জন–উদ্যোগ গাইবান্ধার সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ভুক্তভোগী শ্যামবালা, ব্রিটিশ সরেন, সাঁওতাল নেত্রী সুচিত্রা মুরমু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের নেতা গোলাম রব্বানী, যুব নেতা সুজন প্রসাদ, আইনজীবী কুশলাশীষ চক্রবর্তী ও ফারুক কবির, নারীনেত্রী নাজমা বেগম, সাবেক কাউন্সিলর সাজেদা পারভিন, সুজন রবিদাস, ময়নুল ইসলাম প্রমুখ।

Sunday, January 5, 2025

গাইবান্ধায় সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে আগুন

গাইবান্ধায় সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে আগুন

 
 সাঁওতাল নারীর বাড়িতে হামলার চিত্র। শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায়। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর স্বজনদের অভিযোগ, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।

মারধরের শিকার ওই নারীর নাম ফিলোমিনা হাঁসদা (৫৫)। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফিলোমোনা হাঁসদার ছেলে ব্রিটিশ সরেন অভিযোগ করেন, রাজাবিরাট গ্রামের পাশে সাঁওতালদের পৈতৃক জমি আছে। জমিটি পতিত অবস্থায় ছিল। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সেই জমিতে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাটি ভরাট করছিলেন। হঠাৎ করে মাটি ভরাট করতে দেখে কয়েকজন সাঁওতাল যুবক বাধা দেন। তখন চেয়ারম্যান ও তাঁর লোকজন নেকোলাস মুর্মুর নামের এক যুবককে মারধর করে তাড়িয়ে দেন। খবর পেয়ে ব্রিটিশ সরেন প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাঁকেও লাঠি নিয়ে মারতে আসেন। এ সময় ব্রিটিশ সরেনের মা ফিলোমিনা হাঁসদা চেয়ারম্যানের লাঠি ধরতে গেলে চেয়ারম্যান তাঁর মাকে থাপ্পড় দেন। এতে তিনি মাটিতে পড়ে আহত হন। উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বিকেলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর মা সেখানেই চিকিৎসাধীন।

Wednesday, January 1, 2025