Showing posts with label ব্যবসা বাণিজ্য. Show all posts
Showing posts with label ব্যবসা বাণিজ্য. Show all posts

Friday, August 28, 2026

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা



তিস্তা নিউজ ডেস্ক ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে গেছে ভারতীয় গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ভোরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামিমের নেতৃত্বে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসকে সন্দেহ হলে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে চালক আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়েন। খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। এ সময় মাইক্রোবাসে থাকা গাঁজার প্যাকেট পানিতে ভেসে ওঠে।

পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি তোলা হয়। একই সঙ্গে পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Wednesday, August 19, 2026

আ.লীগ আমলের ডিলার রাখতে চায় না টিসিবি

আ.লীগ আমলের ডিলার রাখতে চায় না টিসিবি

তিস্তা নিউজ ডেস্ক ঃ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের আর রাখতে চায় না ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কারণ সেসময় ডিলার নিয়োগ-সংক্রান্ত কোনো নীতিমালা ছিল না। তাছাড়া তারা সঠিকভাবে দায়িত্বও পালন করেননি। এদিকে নতুন ডিলার নিয়োগ দিতে নীতিমালা তৈরি করছে টিসিবি। এই নীতিমালা অনুযায়ী আগামীতে ডিলার নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তখন কমিটির সদস্যরা এ বিষয় নিয়ে কথা বলেন।
সূত্র আরও জানায়, বৈঠকে টিসিবিতে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও টিসিবি পণ্য দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে চায় টিসিবি। এ বিষয়টিও টিসিবি চেয়ারম্যান সভায় অবহিত করেন।


বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয় কত হয়েছে। আর কমিশনের মাধ্যমে কত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন কি ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চাওয়া হয়।

Sunday, June 14, 2026

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল

তিস্তা নিউজ ডেস্ক ঃ দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্রঃ দৈনিক আমার দেশ।


Monday, June 8, 2026

ইসলামী ব্যাংক দখল নিয়ে কড়া হুঁশিয়ারি জামায়াত নেতার

ইসলামী ব্যাংক দখল নিয়ে কড়া হুঁশিয়ারি জামায়াত নেতার

তিস্তা নিউজ ডেস্ক ঃ ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হলে দখলদারদের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, জামায়াতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামায়াতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়।

সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় ধাপে আরও একটি ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, সরকারের উচিত ছিল ইসলামী ব্যাংকের কার্যক্রম অনুসরণ করে সংকটে থাকা ও দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া। ইসলামী ব্যাংককে দেশের সেরা ব্যাংক আখ্যায়িত করে তিনি দাবি করেন, দেশের মোট প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে। ইসলামী ব্যাংক দেশের অন্যতম সফল ও সেবামূলক প্রতিষ্ঠান।


সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন আরও বলেন, দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হবে। কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হওয়া উচিত নয়। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যা দেশে অস্থিরতা সৃষ্টি করে।


রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলটি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে পরিচালিত হয়।

এ সময় ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সম্পর্কে সমালোচনামূলক মন্তব্যও করেন তিনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নের জন্য জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের অর্থ লুটপাট ও দুর্নীতি করলে অতীতের মতো জনগণই তার প্রতিক্রিয়া দেখাবে।

অনুষ্ঠানে চিকিৎসক, সামাজিক ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, ইসরাফিল হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


Sunday, May 24, 2026

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

 

                            খুরশীদ আলম 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম। রোববার (২৪ মে) তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক চিঠিতে এ নিয়োগের কথা জানানো হয়। চিঠিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। এতে বলা হয়, মো. খুরশীদ আলমকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

একই দিনে ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে উচ্চপর্যায়ের মতবিরোধ তৈরি হয়। এর মধ্যেই চেয়ারম্যান দীর্ঘ সময় বিদেশে ছুটিতে অবস্থান করেন। একই সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় এ ছুটি অনুমোদন করা হয়েছিল।

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভা আহ্বান করা হলে সেখানে কিছু গ্রাহক ও কর্মকর্তা উপস্থিত হয়ে এমডি ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। এমন পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠান। 

একই দিনে এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সূত্র জানিয়েছে। তবে পর্ষদ সভা বাতিল হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ব্যাংকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা, যা ২০২৫ সালে নেমে আসে ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত।

শেয়ারহোল্ডিং কাঠামোতেও বড় পরিবর্তন এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারত্ব ৬৩ শতাংশ থেকে কমে ২০২৬ সালের মার্চে ১৭ দশমিক ৯১ শতাংশে নেমে আসে। অন্যদিকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রায় ৮২ শতাংশ শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে।

সূত্রঃ দৈনিক যুগান্তর।

Friday, April 3, 2026

অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়


তিস্তা নিউজ ডেস্ক ঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায়  সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এছাড়া, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

Thursday, April 2, 2026

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত


তিস্তা নিউজ ডেস্ক ঃ  জ্বালানি সাশ্রয়ে রাজধানীসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি।


এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতাসহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে ৪০ শতাংশ আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।


এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিসসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।


এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয় করতে নানা পদক্ষেক নিয়েছে। এরই অংশ হিসেবে মিশরে রাত ৯টার পর দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে। মিশরীয় সরকারের চালু করা এই ‘বিশেষ ব্যবস্থায়’ রাস্তার বাতি এবং রাস্তার পাশের বিজ্ঞাপন ম্লান করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Wednesday, March 25, 2026

আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা

আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা


তিস্তা নিউজ ডেস্ক ঃ শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট জব্দ করে নতুন নোট আনে ইউনুস সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে অন্তর্বর্তী সরকার। তবে এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে। 
এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরানো নকশার নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি তাই বিতরণে বাধা নেই। 
জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে ইউনুস সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফলে নতুন নকশার নোটের প্রচলন হয়।
তবে সিলগালা অবস্থায় নোট বাজারে ছাড়া হচ্ছে।  
এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোট গুলা বিতরণ বন্ধ। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারিতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায় সেই সময় থেকেই করছি। 
চাহিদার চেয়ে নতুন নকশার নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদারও অনুপাতের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্যে ঘাটটি দেখা যাচ্ছে। অথচ আমাদের কাছে কিছু লোক আগের ডিজাইনের প্রিন্ট করা আছে সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। 
এদিকে ঈদে নতুন নোট বিনিময় হবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণা দেওয়ার পরেও ঠিকই খোলাবাজারে বেশি দামে মিলছে শেখ মুজিবের ছবিযুক্ত নোট। এমনকি নতুন নকশার নোট ছাপানোর প্রক্রিয়ার ধীর গতি নিয়েও উঠেছে প্রশ্ন।    


Monday, February 2, 2026

এলপিজির দাম আরও বাড়ল

এলপিজির দাম আরও বাড়ল


তিস্তা নিউজ ডেস্ক ঃ চলতি ফেব্রুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে সোমবার অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হয়েছে। অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা।

Sunday, February 1, 2026

কমলো জ্বালানি তেলের দাম

কমলো জ্বালানি তেলের দাম


তিস্তা নিউজ ডেস্ক ঃ বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা হতে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে, যা কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে।

Sunday, January 11, 2026

৮ উপায় মেনে চললে ৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন

৮ উপায় মেনে চললে ৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন


তিস্তা নিউজ ডেস্ক ঃ সম্প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। এই সময় তাই পরিবেশের কথা ভেবে এবং নিজের পকেটের কথা ভেবে অপ্রয়োজনে রান্নার গ্যাসের ব্যবহার কমানো প্রয়োজন। তবে কিছু উপায় মেনে চললে এক মাসের গ্যাসে রান্না করা যাবে দুই মাস।

রান্নার গ্যাসের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ রেখে দীর্ঘদিন ব্যবহারের পদ্ধতি জেনে রাখুন-


রাইস কুকার বা প্রেসার কুকারের ব্যবহার

রান্নার কাজে রাইস কুকার বা প্রেসার কুকারের ব্যবহার যতটা সহজ ঠিক ততটাই সাশ্রয়ী। এই ব্যস্ততার যুগে নারীরা প্রেসার কুকারে রান্না করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। কুকারে কেবল ভাত ছাড়াও আরও নানা পদ রান্না করা যায়। ইউটিউব ঘেঁটে একটু শিখে নিতে পারেন সেই রান্নাগুলো। অল্প সময়ে খাবার তৈরি এবং গ্যাস বাঁচানোর জন্য অব্যর্থ প্রেসার কুকার।

অল্প পানিতে রান্না

খাবার সেদ্ধ করতে কিংবা রান্না করার সময় অনেকেই অপ্রয়োজনে অনেকটা পরিমাণ পানি ব্যবহার করেন। গ্যাসে রান্নার সময়ে সর্বদা পরিমাণ অনুসারেই পানি দেওয়া উচিত। কারণ পানি বেশি হলে ফুটতে বেশি সময় লাগে। এতে রান্নাতেও দেরি হয়। সেদ্ধ করার পর পানি তো ফেলেই দেবেন। তাই এই অভ্যাসে পানি এবং গ্যাস দুটোই বাঁচবে।

সবজি ছোট ছোট টুকরো করে কাটুন

সবজি রান্নার জন্য খুব বড় টুকরো করে কাটবেন না। এতে সবজি দ্রুত সেদ্ধ হতে চায় না। সবজির বড় টুকরো সেদ্ধ হতেও বেশি সময় নেবে। তাই সবজি সব সময় ছোট ছোট টুকরো করেই কাটুন। এতে কম আঁচে তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যাবে।

বার্নার পরিষ্কার রাখুন

অপরিষ্কার বার্নার থাকলে কিন্তু গ্যাস বড্ড বেশি খরচ হয়। কাজেই নিয়মিত বার্নার পরিষ্কার করুন। বার্নার থেকে যদি নীল রঙের আগুনের শিখা বের হয়, তাহলে বুঝবেন যে আপনার বার্নারটি পরিষ্কার এবং এতে যেহেতু সমানভাবে গ্যাস বেরুতে পারে, কাজেই খরচও কম হয়। কারণ, রান্নাটা তাড়াতাড়ি হয়। আবার যদি দেখেন আগুনের রং লালচে বা হলদে হয়ে গিয়েছে, তখন কিন্তু বুঝতে হবে, বার্নার পরিষ্কার করার সময় এসে গিয়েছে। 

রান্না শুরুর আগে সব উপকরণ একত্রিত করুন

রান্না করার আগেই হাতের কাছে সব উপকরণ রেখে দিন। এতে রান্নার গ্যাস এবং আপনার সময় – দুই’ই বাঁচবে।

ঢাকা দিয়ে রান্না করুন

ঢাকা দিয়ে রান্না করলে গ্যাস বাঁচবে। কারণ যে মুহূর্তে আপনি কড়াইতে ঢাকা দিয়ে রান্না করবেন, তাপ থেকে উৎপন্ন হওয়া বাষ্প আবার কড়াইতেই ফিরে আসবে, উড়ে যাবে না। ফলে সবজি বা ডাল বা মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং আপনারও রান্নার গ্যাস বাঁচবে।

ভেজা বাসন ওভেনে বসাবেন না

অনেকেই একটা পাত্রে প্রতিটি পদ রান্না করেন। তাতে সমস্যা নেই। সমস্যা হল, একটা পদ রান্নার পর বাসন ধুয়ে সেই ভেজা বাসনটাই গ্যাস ওভেনে চাপিয়ে দেন। জল শুকোতে শুকোতেই আপনার রান্নার গ্যাস অর্ধেক খরচ হয়ে যায়। বাসন ধুয়ে মুছে নিয়ে তবেই ওভেনে বসান। 

চাল বা ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন

ভাত রান্না করার আগে অন্তত আধ ঘণ্টা চাল ভিজিয়ে রাখুন। এতে ভাত তাড়াতাড়ি হয় আর গ্যাসও কম খরচ হয়। অন্য দিকে, ডালের ক্ষেত্রেও একই ব্যাপার। আগে থেকেই ভেজানো থাকলে চাল-ডাল সেদ্ধ হতে সময় কম লাগে।


সূত্রঃ আজতাক বাংলা 

Thursday, January 8, 2026

দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা


তিস্তা নিউজ ডেস্ক ঃ দেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

গতকাল বুধবার এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা।

নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সব কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা।

সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

Tuesday, September 16, 2025

মোটরসাইকেলে আরোহী থাকলে কি ফুয়েল বেশি খরচ হয়?

মোটরসাইকেলে আরোহী থাকলে কি ফুয়েল বেশি খরচ হয়?

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ মোটরসাইকেলে আরোহী থাকলে জ্বালানি খরচ বেড়ে যায়। আরোহীর কারণে বাইকের মোট ওজন বৃদ্ধি পায়, ফলে ইঞ্জিন বেশি শক্তি খরচ করে। গিয়ার দ্রুত বদলানো ও উচ্চ আরপিএমে চালানোর দরকার হয়। এছাড়া দুইজনের ফলে বাতাসের প্রতিরোধও বেড়ে যায়, যা ফুয়েল ইকোনমি কমায়। হঠাৎ ব্রেক বা দ্রুত অ্যাকসেলরেশন করলে জ্বালানি খরচ আরও বাড়ে। বিশেষ করে খারাপ রাস্তা বা উঁচুনিচু এলাকায় এই প্রভাব বেশি লক্ষণীয়।


Tuesday, July 15, 2025

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব



তিস্তা নিউজ ডেস্ক ঃ ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১৪ জুলাই) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক চিঠিতে বিএফআইইউ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী মার্জিনা বেগম, দুই পুত্র—জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলকার নাঈম এবং কন্যা তাসমিয়া তারান্নুম নাওমির নামে বা স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে চালু থাকা ব্যাংক হিসাব, হিসাব খোলার ফরম, হালনাগাদ বিবরণী, সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ টাকা বা তার অধিক লেনদেনের যাবতীয় ভাউচার আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে, লেনদেন তলবের এ নির্দেশ মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কার্যকর হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রের তথ্যও ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী দেশ ছাড়লে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। এরপর ২০২৩ সালের ২৪ আগস্ট ব্যাংকটির নতুন পর্ষদ গঠন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। সেখানেই ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং তার আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংক থেকে অবসরের পর দীর্ঘ বিরতি শেষে তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

তবে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে তার অভিজ্ঞতা না থাকায় তিনি শুরু থেকেই সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে ইসলামী ব্যাংকের ভেতরে দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে বলেও ব্যাংকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তাদের মধ্যে একটি পক্ষ বিতর্কিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে বাঁচাতে কাজ করছে; তাদের সমর্থন দিচ্ছেন ব্যাংকটির চেয়ারম্যান।


সূত্র ঃ দৈনিক ইনকিলাব 


Sunday, May 25, 2025

সংকট উত্তরণে নির্বাচনই সমাধান

সংকট উত্তরণে নির্বাচনই সমাধান



তিস্তা নিউজ ডেস্ক ঃ কয়েক বছর ধরেই চাপে রয়েছে অর্থনীতি। এর মধ্যে গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিবর্তন হয়েছে। হাসিনার পালানো ও অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স ও রফতানি আয়ে কিছুটা ইতিবাচক প্রবণতা আসলেও অর্থনৈতিক কার্যক্রমে একেবারেই ধীরগতি। নতুন বিনিয়োগ বন্ধ, পুরনো বিনিয়োগে স্থবিরতা এবং শিল্প উৎপাদনে স্থবিরতা দেশের অর্থনৈতিক গতি রুদ্ধ করছে। এতে করে ব্যবসায়ীরা পড়েছেন চরম উৎকণ্ঠায়। অর্থনীতিবিদদের মতে, অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। সরকার কোন কিছুই ঠিক করতে পারছে না। এর অন্যতম কারণ, রাজনৈতিক অনিশ্চয়তা। হাসিনা ভারতে পলায়নের পর প্রায় এক বছর পূর্ণ হতে চললেও অর্থনীতির গতি ফেরেনি, বিদেশিরা নতুন বিনিয়োগ করেনি। ঢাকঢোল পিটিয়ে বিনিয়োগ সম্মেলন করা হলেও বিদেশিরা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের শাসনামলে বিনিয়োগের সাহস পাচ্ছেন না। নির্বাচিত সরকার এলেই তারা নতুন নতুন বিনিয়োগ করবেন। মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রফতানি হ্রাস এবং রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এদিকে যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক, ভারতের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা রফতানির ওপর চাপ তৈরি করেছে। আখাউড়া স্থলবন্দরের মতো কিছু সীমান্ত বাণিজ্য পথ কার্যত অচল হয়ে পড়েছে, যেখানে রফতানি ৪০ শতাংশ কমে গেছে। গত পাঁচ দিনে লোকসান হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রায় ১০০টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের চিন্তা করছে। এদিকে রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখার অন্যতম মাধ্যম চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নেই। আমদানি-রফতানি বন্ধ প্রায়। চীন থেকে ১৪ দিনে চট্টগ্রাম বন্দরে কাঁচামাল আসছে কিন্তু ঢাকায় পণ্য আসতে লাগছে ১৮ দিন। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্ত কেন্দ্র করে রাজস্ব প্রশাসনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বন্দরে অচলাবস্থা নেমেছে, মুখ থুবড়ে পড়ে আছে সার্বিক রাজস্ব আয় কার্যক্রম। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত সপ্তাহ থেকে কলমবিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। এতে আমদানি-রফতানি কার্যক্রমে বিপর্যস্ত। গতকাল শনিবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঐক্য পরিষদ। সবকিছু যেন হ-য-ব-র-ল। এমনকি বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিংয়ের মূল্যায়নে বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক হিসেবেই বহাল থাকছে। একই সঙ্গে বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী আরো দুই বড় প্রতিষ্ঠান যথাক্রমে এসঅ্যান্ডপি গ্লোবাল এবং মুডিস ইনভেস্টর সার্ভিসও বাংলাদেশের ঋণমান কমিয়েছে। এছাড়া দীর্ঘদিন থেকে ব্যবসার জন্য ব্যাংক থেকে ‘নতুন ঋণ’ চাহিদা নেই। অধিকাংশ ব্যবসায়ীর ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হয়েছে। ব্যাংকগুলো নিয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের অমূলক বক্তব্যে বিপাকে রয়েছে এক ডজন ব্যাংক। ব্যাংক মালিকদের বাদ দিয়ে বাইরে থেকে লোক বসিয়ে ব্যাংকগুলোকে আরো দুর্বল করা হয়েছে। ডিটেইল এরিয়া প্ল্যান বা ‘ড্যাপ’ বাস্তবায়নের নামে আবাসন খাতে ধস নামানো হয়েছে। জমি বিক্রি নেই, মানুষের হাত খালি, অর্থের প্রবাহ নেই। ছোট ছোট মুদি দোকান পর্যন্ত বন্ধ করে দিচ্ছে দোকানীরা। মোট কথা ব্যবসা-বাণিজ্যে স্থিতাবস্থা চলছে।

অপরদিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। ইতোমধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা ও অনিরাপদ বিনিয়োগ পরিবেশ ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকি তাদের বিনিয়োগ নিরুৎসাহিত করছে। বিভিন্ন আন্দোলনে রাজধানীর সড়কগুলো বন্ধ। সবকিছু থেমে গেছে। দোকানে বেচাকেনা নেই। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে শপিং মলগুলোতে বেচা-বিক্রি নেই। ঢাকা চেম্বারের ভাষ্য- বিনিয়োগের আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারলে অর্থনীতি চিরতরে নিম্নমুখী হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। আর একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে সবকিছু একটি সিস্টেমে আসবে। দায়বদ্ধতা কাজ করবে। যা অর্থনীতিকে বেগবান করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেছেন, রাজনীতিতে অনিশ্চয়তা আবার বাড়ছে। অর্থনীতির গতিকে স্থিমিত করে ফেলছে। গত ৯ মাসে অর্থনীতিতে অর্জন বলার মতো নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি
নতুন বিনিয়োগ বন্ধ, পুরনো বিনিয়োগে স্থবিরতা এবং শিল্প উৎপাদনে স্থবিরতা দেশের অর্থনৈতিক গতি রুদ্ধ করছে। বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা কমে গেছে। ব্যবসা সম্প্রসারণও থমকে গেছে। বিনিয়োগের ওপর এমন নেতিবাচক প্রভাবের কারণে নতুন কর্মসংস্থানের গতি ধীর।

বিনিয়োগ পরিস্থিতি বুঝতে মূলধনি যন্ত্রপাতির আমদানি অন্যতম নির্দেশক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে। একইভাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২৫ শতাংশ। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে দেখা গেছে, এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে সোয়া ৩ লাখ। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তথ্য অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার। গত বছরের একই সময়ে ছিল ২৪ লাখ।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন ও শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা আদায়ের দাবিতে আন্দোলন-হামলার ঘটনায় কিছু পোশাক কারখানা এবং অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত শ্রমিকদের একটি অংশ বেকার হয়ে পড়েছে। যা অর্থনীতির গতিকে স্তিমিত করেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকির কারণে বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসার সুরক্ষায় ফাস্ট-ট্র্যাক অভিযোগ নিষ্পত্তি এবং ই-কমার্স নিরাপত্তা ইউনিট গঠন জরুরি। এমন বাস্তবতায় সরকারের লক্ষ্য সংকট নিরসনের বাস্তবভিত্তিক রোডম্যাপ, যার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, শ্রমবাজার পুনরুদ্ধার ও রাজস্ব ব্যবস্থার সংস্কার সম্ভব হবে কিনা, তা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর বলে উল্লেখ করেন তিনি।

রাজস্ব আয় কম, চাপ সুদ পরিশোধ
চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) মাত্র ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬৫ হাজার কোটি টাকা কম। দেশি-বিদেশি উৎসে এখন সরকারের মোট ঋণ প্রায় সাড়ে ১৮ লাখ কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন করতে দেশি ও বিদেশি মিলে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে শুধু সুদ পরিশোধেই সরকারের ব্যয় প্রস্তাব করা হচ্ছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। শেষ পর্যন্ত ব্যয় আরও বেশি হবে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।

ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা
বিভিন্ন শিল্প গ্রুপ, মাঝারি ও ছোট উদ্যোক্তাদেরও ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা নেমেছে। ব্যবসায়ীদের এলসি নেই বললেই চলে। অনেকে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। মুদি দোকান-ফুটপাতে বেচাকেনা নেই। ব্যবসা না থাকায় মানুষের মধ্যে অর্থের প্রবাহও নেই। দেশে নতুন বিনিয়োগ আসছে না। কর্মসংস্থান বাড়ছে না। ডলার সংকট, ঋণের উচ্চ সুদহারের প্রভাব নতুন বছরেও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দুরবস্থার প্রভাব রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত চলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার হাসিনার ভারতে পলায়ন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে অবকাঠামো উন্নয়ন কর্মকা-ে স্থবিরতা নেমে এসেছে। অর্থনৈতিক সঙ্কট কাটাতে রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বন্ধ রয়েছে। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ও বিনিয়োগে মন্দার রেকর্ড সৃষ্টি হয়েছে। আর এর মধ্যেই ‘সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ’ করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শ্রম উপদেষ্টার এ বক্তব্যে দেশের ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এটি ব্যবসায়ীদের জন্য অশনিসঙ্কেতও।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমই’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নতুন বিনিয়োগ দূরের কথা, টিকে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীসমাজ। যখন ব্যাংকের সুদহার বেড়ে যায় তখন সব হিসাব ওলটপালট হয়ে যায়। কারণ কিস্তির পরিমাণ বেড়ে যায় এবং মুনাফার হার কমে আসে। অর্থনীতিতে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন তিনি। মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধে শ্রম উপদেষ্টার বক্তব্য ব্যবসায়ীদের জন্য অশনিসঙ্কেত। এই বার্তা শিল্পের জন্য খুবই খারাপ হয়েছে। একজন ব্যবসায়ী জীবন-যৌবন, শ্রম, আয়-রোজগার সবকিছু দিয়েই একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। আর তা বিক্রি করে শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে হবে, এটা দুর্ভাগ্যজনক।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ব্যবসা-বাণিজ্যে এক ধরনের অনিশ্চয়তা চলছে। আগামীর রাজনীতি কোন দিকে যায়, তা নিয়ে চিন্তায় আছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

Comments

No one has commented yet. Be the first!

আরও পড়ুন

দাবি-দাওয়ার ভিন্নতা স্বত্বেও ড. ইউনূসকে অকুণ্ঠ সমর্থন

দাবি-দাওয়ার ভিন্নতা স্বত্বেও ড. ইউনূসকে অকুণ্ঠ সমর্থন

সয়াবিন তেলের নামে আমরা যা খাচ্ছি তা সয়াবিন নয়

সয়াবিন তেলের নামে আমরা যা খাচ্ছি তা সয়াবিন নয়

আমরা ভুলবো না, থামবো না—শহীদ হাসানের জানাজায় হাসনাতের শপথ

আমরা ভুলবো না, থামবো না—শহীদ হাসানের জানাজায় হাসনাতের শপথ

পর্তুগালে বাংলাদেশী ফেসবুক গ্রুপ এডমিনদের বিরুদ্ধে মামলা

পর্তুগালে বাংলাদেশী ফেসবুক গ্রুপ এডমিনদের বিরুদ্ধে মামলা

নামের শেষে ‘পাক’ থাকায় সন্দেশের নাম বদলে দিলো ভারতীয়রা

নামের শেষে ‘পাক’ থাকায় সন্দেশের নাম বদলে দিলো ভারতীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

ভারতের পানি চুক্তি সিদ্ধান্তে জাতিসংঘে তীব্র প্রতিবাদ পাকিস্তানের

ভারতের পানি চুক্তি সিদ্ধান্তে জাতিসংঘে তীব্র প্রতিবাদ পাকিস্তানের

হালাল খাদ্য ভক্ষণ ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না- পীর ছাহেব ফান্দাউক

হালাল খাদ্য ভক্ষণ ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না- পীর ছাহেব ফান্দাউক

প্রধান উপদেষ্টার ডাক পেল ৮ দল ও সংগঠন

প্রধান উপদেষ্টার ডাক পেল ৮ দল ও সংগঠন

কসবায় বিএসএফ'র গুলিতে দু'জন আহত

কসবায় বিএসএফ'র গুলিতে দু'জন আহত

পর্দায় আসছে 'কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’

পর্দায় আসছে 'কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’

‘এই সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না’

‘এই সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না’

গুলিবিদ্ধ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের মৃত্যু

গুলিবিদ্ধ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের মৃত্যু

ট্রাম্পের হুমকি, ফের বাড়ছে যুক্তরাষ্ট্র–ইইউ বাণিজ্য উত্তেজনা

ট্রাম্পের হুমকি, ফের বাড়ছে যুক্তরাষ্ট্র–ইইউ বাণিজ্য উত্তেজনা

কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়: রিজভী

কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়: রিজভী

বাজারে আসতে শুরু করেছে দিনাজপুরের সুস্বাদু ও রসালো লিচু

বাজারে আসতে শুরু করেছে দিনাজপুরের সুস্বাদু ও রসালো লিচু

ড. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ড. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আটক আওয়ামী লীগ নেত্রী দিলেন ‘জয় বাংলা’ স্লোগান, জনতা মারলো জুতা

আটক আওয়ামী লীগ নেত্রী দিলেন ‘জয় বাংলা’ স্লোগান, জনতা মারলো জুতা

দিল্লিতে রাতভর বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা, ফ্লাইট চলাচলে বিঘ্ন

দিল্লিতে রাতভর বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা, ফ্লাইট চলাচলে বিঘ্ন

প্রধান উপদেষ্টার ডাকে আজ সর্বদলীয় বৈঠক

প্রধান উপদেষ্টার ডাকে আজ সর্বদলীয় বৈঠক