Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, June 16, 2026

কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী 

তিস্তা নিউজ ডেস্ক ঃ কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেন, রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে 'লাল বদর' বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির প্রভাবশালী নেতা রিফাত রশিদ। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ এর ক্যাডাররা হামলা চালিয়েছে।

তিনি আরও লেখেন, ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় এইটা দুই দেশের কালচারাল অঙ্গনে ভয়ংকর প্রবলেম ক্রিয়েট করবে। এইটা সামাল দিতে পারবেন না আপনারা। কলকাতার সাথে নাটক, সিনেমা ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন।

Friday, May 1, 2026

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক

তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। এক সময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন তিনি। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান বলে জানিয়েছেন সিদ্দিক নিজেই।

উল্লেখ্য, রাজধানীর গুলশান এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।

Wednesday, August 13, 2025

রাতে দেখা করতে গিয়ে প্রেমিকার ঘরে ঘুমিয়ে পড়লেন প্রেমিক, অতঃপর...

রাতে দেখা করতে গিয়ে প্রেমিকার ঘরে ঘুমিয়ে পড়লেন প্রেমিক, অতঃপর...











বিনোদন ডেস্ক ঃ সামাজিকমাধ্যমে এক তরুণের অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে। রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গোপনে তার ঘরে ঢুকে পড়েন তিনি। দীর্ঘক্ষণ আড্ডার পর সেখানেই ঘুমিয়ে পড়েন সেই তরুণ। কিন্তু ভোরে ঘুম ভাঙতেই ধরা পড়েন প্রেমিকার পরিবারের হাতে। পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘রঞ্জিত সিংহ’ নামের এক অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিও প্রকাশ করা হয়। যদিও কোথায় এবং কবে ঘটনাটি ঘটেছে, তা স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, তরুণকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে। প্রথমে রাজি না থাকলেও চাপের মুখে অবশেষে বিয়ে মেনে নেন তিনি। ভিডিওতে তার মুখে অনীহা ও বিরক্তি স্পষ্ট।

এখন পর্যন্ত ভিডিওটি প্রায় তিন লাখ বার দেখা হয়েছে, লাইক ও কমেন্টের বন্যা বইছে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, রাতের দুঃসাহসিকতার পরিণতি। আবার কেউ মন্তব্য করেছেন, প্রেম করলে এরকমই ঝুঁকি নিতে হয়। 


Thursday, June 5, 2025

এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান



বিনোদন ডেস্ক ঃবেশ কয়েক বছর ধরে ঈদে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। এক সময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু ২০১৬ সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে।

তবে তার গায়কী যতটা প্রশংসিত হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে ট্রলের শিকার। তবু দমে যাননি তিনি, বছরের পর বছর নিজের গানের আয়োজন করেছেন, নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সংগীতানুষ্ঠান।

করোনা মহামারিতেও থেমে ছিলেন না তিনি। তবে এবারের ঈদুল আজহায় গান শোনাবেন না তিনি। তবে গেল রোজার ঈদে ঘটে ছন্দপতন। সেবার গান শোনাননি তিনি। এবার কোরবানি ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তবে কী কারণে গান শোনাবেন না মাহফুজুর রহমান তা জানায়নি চ্যানেলটির জনসংযোগ বিভাগ।


গেল বছর কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।



Tuesday, May 20, 2025

নুসরাত ফারিয়া জামিনে মুক্ত

নুসরাত ফারিয়া জামিনে মুক্ত



তিস্তা নিউজ ডেস্ক ঃগাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।

কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছেছে। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।


 

Monday, February 24, 2025

চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই: আপিল বিভাগ

চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই: আপিল বিভাগ



তিস্তা নিউজ ডেস্ক ঃ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ এর সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ানের মালিক গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আপিল করার অনুমতি দেন।

আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ আদালত ন্যায়বিচার করেছেন।

এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর আপিল দায়েরের অনুমতি পায় চ্যানেল ওয়ান। 

এদিন আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ।

চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, চ্যানেল ওয়ানের বিষয়ে আপিল আবেদন পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি হয়েছে। শুনানি নিয়ে চ্যানেলের পক্ষে করা আবেদন গ্রহণ করা হয়েছে। ফলে দেশের অন্যতম জনপ্রিয় ‘চ্যানেল ওয়ান’ পুরো উদ্যমে সম্প্রচারে কোনো বাধা নেই।

দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন।

পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়।

Monday, January 27, 2025

সকালে কোর্টে আত্মসমর্পণ করবেন -পরি মনি

সকালে কোর্টে আত্মসমর্পণ করবেন -পরি মনি

 

তিস্তা বিনোদন ডেস্ক ঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় সোমবার (২৭ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করবেন চিত্রনায়িকা পরীমণি।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ তথ্য জানান পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

তিনি বলেন, ‘সোমবার সকালে আত্মসমর্পণ করতে পরীমণি আদালতে আসবেন। আমরা তার জামিন আবেদন করবো। আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন।’


এর আগে রবিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত সময় আবেদন নামঞ্জুর করে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। গত বছর ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তারা।

Saturday, January 25, 2025

নায়ক রাজ রাজ্জাকের আজ জন্মদিন

নায়ক রাজ রাজ্জাকের আজ জন্মদিন

 

তিস্তা বিনোদন ডেস্ক ঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, নায়ক, পরিচালক রাজ্জাক। আজ ২৩ জানুয়ারি এই কিংবদন্তির ৮৩তম জন্মদিন। নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। এ বছর চ্যানেল আই তাদের অনুষ্ঠানমালা ‘সকালের গান’-এ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করবে। সংগীত পরিবেশন করবেন মো. খুরশীদ আলম, আতিয়া আনিসা ও মেজবাহ বাপ্পী।

তারকা কথনে উপস্থিত থাকবেন রাজ্জাকতনয় নায়ক সম্রাট, দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ থাকবে নায়ক রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর ১টা ৩০ মিনিটে দেখা যাবে সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় নায়ক থেকে নায়করাজ। বেলা ৩টা ৩০ মিনেট থাকবে নায়করাজ রাজ্জাক পরিচালিত চলচ্চিত্র আয়না কাহিনি। এ ছাড়াও গতকাল দুপুর ৩টা ০৫ মিনিটে প্রচার হয়েছে নায়ক রাজ্জাক পরিচালিত টেলিফিল্ম ‘চেনা হয়ে যায় অচেনা’।

নায়করাজ রাজ্জাকের আসল নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় পূজা চলাকালীন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়করাজের অভিনয়ে সম্পৃক্ততা। তিনি ১৯৬৪ সালে শরণার্থী হয়ে বাংলাদেশে আসেন।

ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তর দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো।

Tuesday, January 21, 2025

পরোটা কিনতে গিয়ে ধরা পড়ে সাইফের ওপর হামলাকারী

পরোটা কিনতে গিয়ে ধরা পড়ে সাইফের ওপর হামলাকারী

 


তিস্তা বিনোদন ডেস্ক ঃ সকালের নাস্তা করতে পরোটা কিনে ডিজিটাল পেমেন্টে করেই ধারা পড়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে হামলাকারী মো. শরিফুল ইসলাম শেহজাদ। মোবাইল ফোন ট্র্যাক করে রোববার তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে পুলিশ জানিয়েছে, গুগল পের মাধ্যমে একটি পরোটা কেনার জন্য অর্থ প্রদান করে শেহজাদ। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।

শেহজাদ যে হোটেল থেকে পরোটা কিনেছেন সেখানেই একসময় কাজ করতেন তিনি। তার কঠোর পরিশ্রমের জন্য তিনি সেখানে প্রশংসাও পেয়েছিলেন। পাণ্ডে নামের এক ব্যক্তি শেহজাদকে কাজ দিয়েছিলেন। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে জানিয়েছে পুলিশ।

১৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে বলিউড অভিনেতা সাইফের ওপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারে। হাসপাতালে ভর্তি হতে হয় বলিউড নবাবকে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয় বলিউডে।

সাইফ আলি খানের উপর হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজদকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বান্দ্রা আদালতের বিচারক। রোববার ভোরে ঠাণে জেলা থেকে গ্রেফতার করার পর আদালতে তোলে মুম্বাই পুলিশ। 

সূত্র: এনডিটিভি।

Wednesday, January 15, 2025

বিতর্কিত ময়ূখের সঙ্গে সেলফি তুলে বিপাকে দেব-রুক্মিণী

বিতর্কিত ময়ূখের সঙ্গে সেলফি তুলে বিপাকে দেব-রুক্মিণী

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ কলকাতার বিতর্কিত টেলিভিশন উপস্থাপন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, জনপ্রিয় অভিনেতা দেব-রুক্মিণী সঙ্গে সেলফি তুলছেন ময়ূখ।

এ ছবি শেয়ার করার পর নেটিজেনের কটাক্ষের মুখে পড়েছেন দেব-রুক্মিণী। ছবি শেয়ার করে ময়ূখ ক্যাপশনে লিখেছেন, ‘কয়লা খাদানের কিছু ব্ল্যাক ডায়মন্ড।’
কমেন্ট বক্সে যেন কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে। আরহি হাওলাদার নামে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না।’

আরেকজনের লেখেন, ‘মলম বিক্রেতা হকার সাংবাদিক। থাকবে না, থাকবে না। মিন মিন মিন মিন মিন।’ 
মিরাজ নামে আরেকজনের কথায়, ‘মিন মিন মিন করে খাদান সিনেমায় ঢুকে যান বিশিষ্ট ফুটপাতের চুলকানি মলম ব্যবসায়ী।’

প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে এসেছেন। মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে বেশ সমালোচনা মুখোমুখি হয়েছেন তিনি।

Friday, January 10, 2025

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র শুটিংয়ে যা ঘটেছিলো

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র শুটিংয়ে যা ঘটেছিলো

 
প্রখ্যাত নির্মাতা হানিফ সংকেত 


বিনোদন ডেস্ক ঃ সন্ধ্যা সাড়ে ছয়টায়। সাড়ে সাতটা কি আটটার সময় আমি মঞ্চে উঠার পরই বিশৃঙ্খলা শুরু হয়। এরপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেক হওয়ার পর সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয়। এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ রেখে রাত সাড়ে ৯টার পর আবার শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত শুটিং করেছি। হানিফ সংকেত বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা। এখানে কিন্তু কোনো ঝগড়া নেই, মারামারি নেই। হামলা নেই। সবাই পরে খুব দুঃখ প্রকাশ করেছে। তারা এ–ও বলেছে, আপনাদের ভালোবাসে, এটা তো অন্যায় না। ভালোবাসি বলেই এই ঘটনা ঘটেছে। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি। এখানে এসেছিল উৎসুক জনতা। তারা এসেছে ‘ইত্যাদি’ দেখবে, আমাদের দেখবে, ‘ইত্যাদি’র শুটিং দেখবে বলে।

চিত্রনায়িকা নিপুণ এর লন্ডনে যাওয়া হলো না।

চিত্রনায়িকা নিপুণ এর লন্ডনে যাওয়া হলো না।

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি।

আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।  যোগাযোগ করা হয় নিপুণের সঙ্গে। বেলা ১১টা ২০ মিনিটে  প্রতিবেদকের কাছে তিনি মেসেঞ্জারে দাবি করেন, খবরটি সঠিক নয়।

Sunday, January 5, 2025

 গুনী অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

গুনী অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

 
প্রবীর মিত্র 
বিনোদন ডেস্ক : 

প্রবীন অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান মিশা সওদাগর।

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন।

তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবন থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র।

১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়।

প্রয়াত এইচ আকবর পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি।

প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’ ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’।

Friday, January 3, 2025

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন র‌্যাপার হান্নান ও সেজান

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন র‌্যাপার হান্নান ও সেজান


বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর আগে সাধারণ শিক্ষার্থী ও মানুষের আন্দোলনকে বেগবান করতে দুই র‌্যাপার হান্নান ও সেজান গান করেছিলেন। সেই গানগুলো এবার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করেছে অন্তর্বর্তী সরকার।

তরুণ র‌্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উঠা’। নারায়ণগঞ্জের এই তরুণ র্যাপারের গানটি প্রকাশ হওয়ার সপ্তাহখানেক পরই ২৫ জুলাই গ্রেফতার করা হয় তাকে। পরে ১২ দিন কারাগারে থাকার পর শেখ হাসিনা সরকারের পতন হলে মুক্তি পান তিনি। অন্যদিকে ১৬ জুলাই মোহাম্মদ সেজানের ‘কথা ক’ প্রকাশের পরই বিদ্রোহের অংশ হয়ে উঠে গানটি। এবং প্রতিবাদী গান করার কারণে ওই সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েন তারা। 

এবার সেই গানের জন্যই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছেন হান্নান ও সেজান। সম্প্রতি এ নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে তরুণ দুই র‌্যাপার হান্নান ও সেজানের কথা। আর বইয়ে বলা হয়েছে―আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।

ইংরেজি বইয়ে ‘নতুন প্রজন্ম’ শিরোনামের সেই লেখায় আরও বলা হয়েছে— তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী ও ব্যতিক্রম।

Thursday, January 2, 2025

‘স্কুইড গেম’ সিজন-২: মরা-বাঁচার খেলায় মেতেছে পুরো দুনিয়া

‘স্কুইড গেম’ সিজন-২: মরা-বাঁচার খেলায় মেতেছে পুরো দুনিয়া

 


‘স্কুইড গেম’-এর বিষয় কী? এটি একটি গেম। একেকটা এপিসোড, একেকটা প্রতিযোগিতা। যে হারবে, সে মরবে! প্রচণ্ড রুদ্ধশ্বাস, নৃশংস এই মরা-বাঁচার খেলায় মেতেছে পুরো দুনিয়া। যে জিতবে, সে পাবে ৩৮ বিলিয়ন ইউএস ডলার। খেলছে কারা? ধারদেনায় ডুবে থাকা আমজনতা। সে নিম্নমধ্য বিত্ত থেকে, অতিশিক্ষিত ব্যেবসায়ী, গ্যাং স্টার, পকেটমার, মধ্যিবিত্ত দম্পতি থেকে মৃতপ্রায় বৃদ্ধ– কে নেই!

দশ বছর ধরে যে শোয়ের জন্যদ কোরিয়ান নির্মাতা হং দুং ইয়ক, প্রোডিউসার পাননি, সেই শো আজ কোটি কোটি মানুষের মুখে। ‘স্কুইড গেম’-এ আমরা দেখতে পাই নিরুপায় কিছু মানুষ, বেপরোয়া হয়ে ছুটছে টাকার পেছনে। সামনে ঝুলছে টাকা। সেই অর্থের লোভে একে অপরের প্রাণ নিচ্ছে। নিশ্চিত মৃত্যু জেনেও এই ভয়ঙ্কর খেলায় এগিয়ে আসছে কিছু মানুষ এবং আরও একদল মানুষ এই ওয়েব সিরিজে আছে, তাদের দেখা যায় ‘ভিআইপি’দের চরিত্রে। তারা বসে বসে এই মরণ-বাঁচনের লাইভ শো দেখছে এবং এই খেলার পেছনে মোটা টাকা ব্য য় করছে।

Wednesday, January 1, 2025