Showing posts with label ফরিদপুর. Show all posts
Showing posts with label ফরিদপুর. Show all posts

Sunday, January 4, 2026

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন, কারওটাই বৈধ নয়

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন, কারওটাই বৈধ নয়


তিস্তা নিউজ ডেস্ক ঃ ফরিদপুর-১ (মধুখালী–বোয়ালমারী–আলফাডাঙ্গা) আসনে দাখিল করা সব প্রার্থীর মনোনয়নপত্রই বাতিল ও স্থগিত করা হয়েছে। মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে কারও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়নি।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই সভা শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা।


রিটার্নিং কর্মকর্তা জানান, ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থীরা রোববার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও সংশোধনী জমা দিয়ে মনোনয়ন ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

স্থগিত হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য— চারবারের সংসদ সদস্য ও জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা (ঢাকা জেলা শুরা সদস্য)।

এছাড়া আরও যাদের মনোনয়ন স্থগিত হয়েছে— বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাছের, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান।


স্থগিতের কারণ


শাহ মো. আবু জাফরের ক্ষেত্রে দুটি মামলার তথ্য হলফনামায় না থাকা


খন্দকার নাসিরুল ইসলামের ক্ষেত্রে তিনটি মামলার তথ্য জমা না দেওয়া


মো. ইলিয়াস মোল্লার ক্ষেত্রে আয় বিবরণীতে অসঙ্গতি


বাতিল হওয়া সবাই স্বতন্ত্র প্রার্থী। ভোটার তালিকার এক ভাগ তথ্য সঠিক না থাকায় যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে— শামসুদ্দিন মিয়া ঝুনু, মো. হাসিবুর রহমান, আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়লা আরজুমান বানু, মো. গোলাম কবীর মিয়া।


রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আর স্থগিত হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করলে মনোনয়ন বৈধ হতে পারে।

Monday, October 27, 2025

ট্রাকচাপায় জামায়াতের যুব বিভাগের সভাপতি নিহত

ট্রাকচাপায় জামায়াতের যুব বিভাগের সভাপতি নিহত

তিস্তা নিউজ ডেস্ক ঃ ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও তার মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন।

রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী ইসাহাক কাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষে কানাইপুরে মাগরিবের নামাজ আদায় করে তিনি সহকারী মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। বদরপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গেলে আরেকটি ট্রাকের নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মোসাদ্দেকের মৃত্যু হয়। আহত মজিবুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ ও সদর উপজেলা আমির মাওলানা জসীমউদ্দিন হাসপাতালে ছুটে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘মোসাদ্দেক আহমেদ বশির মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন। বদরপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Saturday, January 18, 2025

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৫০

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৫০

 

ছবি সংগৃহীত 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ ঘটনায় নগরকান্দা থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১ পর্যন্ত উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সলিথা মাদরাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল চলাকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বিবাদমান দুই গ্রামবাসীর মধ্যে রাতভর উত্তেজনা চলছিল। শনিবার সকালে সংশ্লিষ্ট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের শতশত বাসিন্দা দেশীয় অস্ত্র ঢাল, কাতরা সরকি, বল্লম, রামদা ও ইটপাটকেল হাতে নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

সংঘর্ষ চলাকালে উভয় গ্রামের বেশ কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গ্রামের নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানার ওসি ও ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকার পরিবেশ এখন শান্ত। পরবর্তীতের যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।



Wednesday, January 15, 2025

জামাই'র  বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

জামাই'র বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ ফরিদপুরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় নিহত হলেন, " মা"! জানা যায়, ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় চম্পা বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন।বিষয় টি বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মনু কাজীর স্ত্রী প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়ন বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর কামারবাড়ী এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঝুঁকিপূর্ণ ৫ বেইলি সেতু, দুর্ঘটনার আশঙ্কা নিহত চম্পা বেগমের ভাই পান্নু শেখ ইনকিলাবকে জানান, রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান চম্পা বেগম।

স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজ ইনকিলাবকে সোহান বলেন, রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ইনকিলাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক যানটি আটক করা সম্ভব হয়নি, শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Wednesday, January 1, 2025