Showing posts with label কুমিল্লা. Show all posts
Showing posts with label কুমিল্লা. Show all posts

Friday, June 12, 2026

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে থানায় জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।


সূত্রঃ বার্তা বাজার।

Monday, May 11, 2026

স্যার, আমি বের হতে পারছি না; আমার একজন বাচ্চা আছে’

স্যার, আমি বের হতে পারছি না; আমার একজন বাচ্চা আছে’

 তিস্তা নিউজ ডেস্ক ঃ 

কুমিল্লায় দিনে-দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ (২২) নামের এক চোর। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার (১১ মে) ওই ভিডিওটি ভাইরাল হয়। এর আগে গত রোববার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার (আদালতের পূর্বপাশে) একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।


আটক মো. মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়েন জিহাদ।


কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেণ্ডের ভিডিওতে দেখা যায়, ভবনটির বারান্দার গ্রিলে আটকে আছেন চোর জিহাদ। গ্রিলের ফাঁক থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন তিনি। এ দৃশ্য দেখছিল স্থানীয় এলাকার উৎসুক লোকজন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার- আমি বের হতে পারছি না। আমার একজন বাচ্চা আছে। একপর্যায়ে উপস্থিত লোকজন প্রায় আধাঘণ্টা পর ওই চোরকে গ্রিল থেকে টেনে বের করে।


পুলিশ জানায়, রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় একটি ভবনের নীচতলায় বারান্দার গ্রিল কেটে ওই বাসায় চুরি করতে প্রবেশ করতে জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে পড়ে। এ ঘটনায় এলাকায় হৈচৈ সৃষ্টি হলে লোকজন ভিড় করেন। পরে স্থানীয় জনতা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে দীর্ঘক্ষণ চেষ্টার পর বের করা করে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নেওয়া হলে আদালত তার ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।


ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি গতকালের ছিল। ওই চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


Monday, March 9, 2026

জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের 


তিস্তা নিউজ ডেস্ক ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে কুমিল্লা ১১ আসনের জয়ী প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা.সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (৯ মার্চ) কারচুপির অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন কুমিল্লা ১১ আসনের মো. কামরুল হুদা।

এছাড়াও  ময়মনসিংহ ২ এবং সিরাজগঞ্জ ৪ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

ময়মনসিংহ ২ আসনের মোতাহের হোসেন তালুকদার ও সিরাজগঞ্জ ৪ আসনের এম. আকবর আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। 

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।’

Sunday, February 1, 2026

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল নির্বাচন করতে পারবেন না

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল নির্বাচন করতে পারবেন না


তিস্তা নিউজ ডেস্ক ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।


ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।


গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

Saturday, January 31, 2026

‘আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন’

‘আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন’


তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কি না, সেটা চিন্তা করবেন।”

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমার আধিপত্যবাদ মানব না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে আমরা যে নমিনেশন দিয়েছি তার ৬২ শতাংশই যুবক।

জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে সবকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায় বিচার নিশ্চিত করবো। যারা এদেশে বসবাস করে, এদেশের নাগরিক না, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো। কোন দল বিচারে হস্তপেক্ষ করতে পারবেন না।

Saturday, January 24, 2026

জামায়াতের নির্বাচনি সভায় ডা. তাহেরের জন্য দোয়া চাইলেন আ.লীগ নেতা

জামায়াতের নির্বাচনি সভায় ডা. তাহেরের জন্য দোয়া চাইলেন আ.লীগ নেতা

তিস্তা নিউজ ডেস্ক ঃ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি সমাবেশে বক্তৃতা দিয়েছেন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৬ সেকেন্ডর ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়।

গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের । প্রচারণার প্রথম দিনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজারে প্রচারণা করেন আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছুফুয়া বাজারে নির্বাচনি সমাবেশে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সেখানে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ। তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেন, সালাউদ্দিন সাহেব এখানে এসেছেন, আমি তাকে স্বাগত জানাই। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, সালাউদ্দিন এখন আপনাদের সালাম দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ঘোষণার পর মঞ্চে এসে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ সালাউদ্দিন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আপনারা কেন্দ্রে আসবেন, ভোট দেবেন। এখন শিক্ষিতের হার বেশি, আপনারা সবই বোঝেন। আপনারা বুঝে-শুনে নিজেদের রায় দেবেন। ভালো জায়গায় দেবেন, যেখানে দিলে কাজে লাগবে, সেখানে দেবেন। আমি এর বেশি কিছু বলব না। চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির তাহের ভাইকে আপনারা এখন টিভিতে খবরে দেখেন। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাই ভোটে আপনারা বুঝে-শুনে রায় দেবেন। তাহের ভাই কিছুটা অসুস্থ। আমি আপনাদের কাছে তাহের ভাইয়ের জন্য দোয়া চাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।


সূত্রঃ দৈনিক আমার দেশ।

Friday, January 9, 2026

হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর

হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর

হাসনাত আব্দুল্লাহ        মন্জুরুল ইসলাম 

তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে আবেদনের কারণ জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

Wednesday, April 30, 2025

কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক

কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক



তিস্তা নিউজ ডেস্ক ঃ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী।

মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।

আটক মো. কামাল হোসেন নগরীর কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে। এই সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জেল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কামাল হোসেন নামের ওই দর্শনার্থী কারাগারে থাকা এক আসামির সাথে দেখা করতে আসেন। এসময় দু’কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করে। এই সময় ১৩ গ্রাম গাঁজা পায় তার কাছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানায়, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে ১৩ গ্রাম গাঁজা পাওয়ার পর মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা এবং আর্থিক জরিমানা করে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।


সূত্রঃ দৈনিক আমারদেশ।

Friday, January 17, 2025

৫ আগষ্টের ছিলেন আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি এখন জামায়াতের সভাপতি

৫ আগষ্টের ছিলেন আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি এখন জামায়াতের সভাপতি

 
আবু হানিফ মেম্বার 

তিস্তা নিউজ ডেস্ক ঃ কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি হয়েছেন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) ওই ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ।

স্থানীয় সূত্র জানিয়েছে, গত ১৫ বছর তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কোনো ওয়ার্ড কমিটি ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জামায়াত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা শুরু করে। আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামায়াতে ইসলামীর সভাপতি করা হয়।

আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘সাহাবৃদ্ধি সাকুরা কিন্ডারগার্টেনে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় আগের ওয়ার্ড সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করা হয়। 

আমি মানা করেছিলাম। কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে আমাকে সাধারণ সম্পাদক করে দলটির নেতারা। পরে নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছি। দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। তবে সেটা শিগগিরই দেব। এখন আমি জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি।’

তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, ‘যৌক্তিক কারণেই আবু হানিফকে জামায়াতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে।’

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।


সূত্র ঃ কালবেলা।

Tuesday, January 14, 2025

আবারো সীমান্তে উত্তেজনা।

আবারো সীমান্তে উত্তেজনা।



 তিস্তা নিউজ ডেস্ক ঃ 

কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে ওই বেড়া নির্মাণ করা হচ্ছে। গত কয়েক দিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। এতে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি জানিয়েছে, পূর্বের চুক্তি অনুসারে এ কাজ করছে বিএসএফ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল জোরদার করা হয়েছে। 

সরেজমিন ঘুরে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকার একটি পুকুরের এক-তৃতীয়াংশের মালিকানা ভারতের। বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। দীর্ঘকাল ধরে উভয় দেশের বাসিন্দারা ওই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে আসছিল। শাহপুর এলাকায় উভয় দেশের জনসাধারণের মাঝেও সম্প্রীতি রয়েছে। 

ইতোপূর্বে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই এলাকার সীমান্ত পিলারের অদূরে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাসিন্দাদের মাঝে হট্টগোল দেখা দেয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কারণ না জানায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। 

শাহপুর এলাকার বাসিন্দা এমরান হোসেন বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমানে্তর শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। বিষয়টি নিয়ে আমরা আপত্তি করলে এলাকার লোকজনকে হুমকি-ধমকি দেয় বিএসএফ। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে বিজিবি সদস্যরা টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 একই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, আমরা যতটুকু জানি সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের নিয়ম নেই। তারা কীভাবে সেটা করছে তা জানি না। তাছাড়া নকশার বাইরেও কাজ করার চষ্টো করে। তাই এলাকার লোকজন বিষয়টি নিয়ে উত্তেজিত হয়েছিল। পরে বিজিবি এসে বুঝিয়ে বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এ বিষয়ে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ যুগান্তরকে বলেন, পূর্বের চুক্তি অনুসারে বিএসএফ সীমান্তের শাহপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আমরা সার্বক্ষণিক তাদের এ কাজের দিকে নজর রাখছি। ইতোপূর্বে সেখানকার ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি লঙ্ঘন করে কিছু কাজ করার চষ্টো করলে আমরা বাধা দিয়ে তাদের কাজ বন্ধ করে দেই। পরে আমাদের কাছে ড্রয়িং ডিজাইন হস্তান্তর করে নিয়ম অনুযায়ী তারা তাদের কাজ করছে। আমরা ইঞ্চি ইঞ্চি কাজের মনিটরিং করছি।

তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে আমাদের নাগরিকদের হুমকি-ধমকি দিলে আমরা তা প্রতিবাদ করব। নাগরিকদের নিরাপত্তায় আমরা সেখানে টহল জোরদার করেছি। ওই সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সূত্র ঃ দৈনিক যুগান্তর।

Tuesday, January 7, 2025

কুমিল্লায় পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন চাইলেন মুফতি রেজাউল করিম

কুমিল্লায় পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন চাইলেন মুফতি রেজাউল করিম

 
মুফতি সৈয়দ রেজাউল করীম 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি মহল বার বার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন চাই।
এই পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের জন্য ভালো হবে।  
মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে এক শ্রেণির দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যেতে চায়।

Monday, January 6, 2025

কমিটি ভাঙ্গার কারণ খুঁজছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

কমিটি ভাঙ্গার কারণ খুঁজছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

 

তিস্তা নিউজ ডেস্ক : বিনা মেঘে বজ্রপাত। হঠাৎ করেই কুমিল্লা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত। কিন্তু কেন ? এ প্রশ্নটি যখন রাজনৈতিক মহলে জোর আলোচনার বিষয়। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এ আহবায়ক কমিটি হঠাৎ কেন ভাঙা হলো ? তার কোন সদত্তোর দিতে পারছেন না জেলার শীর্ষ বিএনপি নেতারা।

সবাই বলছেন, দলের হাইকমান্ড দলের মঙ্গলের কথা চিন্তা করেই হয়তো কমিটি ভেঙেছেন। কুমিল্লার কাগজ নানাভাবে অনুসন্ধান করে জানতে চেয়েছে আসলে হঠাৎ কমিটি কেন ভাঙলো ?

জানা গেছে, ২০২২ সালের ৩০ মে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সাবেক সংসদ সদস্য ও দীর্ঘ দিনের পরীক্ষিত নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে আহবায়ক ও জসিম উদ্দিন জসিমকে সদস্য সচিব করা হয়। তিন মাসের জন্য গঠিত এ কমিটির মেয়াদ দুই বছর সাত মাস হয়ে গেছে। কিন্তু এই দীর্ঘ সময়ে দক্ষিণ জেলা বিএনপির অধীনে থাকা ১৪টি সাংগঠনিক কমিটির একটিরও সম্মেলন হয়নি। অন্তত এই কমিটির আমলে একটিও সম্মেলন হয়নি। অথচ দলের হাইকমান্ড চায় তৃণমূল থেকে সম্মেলন করে করে জেলার সম্মেলন করে সাংগঠনিক অবস্থা মজবুত করা হোক। কিন্তু দীর্ঘ পৌনে তিন বছরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অধীনে থাকা ১৪টি সাংগঠনিক কমিটি সম্মেলন না হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তির অন্যতম কারণ। বিভিন্ন সূত্র গুলো এমনই বলছে। কিন্তু হঠাৎ করে কেন ? প্রশ্ন উঠেছে এখানে। 

সূত্র আরো জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক ছাত্র সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেছেন- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত যাওয়া যাবে।’ তার এই বক্তব্য জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দলের হাইকমান্ড এ ব্যাপারে ক্ষুব্ধ হয়। দেশের বাইরে থেকে স্থানীয় এক নেতার কাছে জানতে চাওয়া হয়- ‘কামরুল হুদাকে নেতা কারা বানিয়েছে ? ঐ নেতা বলেছেন- এ ব্যাপারে জেলা কমিটি ভালো বলতে পারবে।’

 নানা সূত্র নিশ্চিত হয়েছে এমন তথ্য জানতে চাওয়ার পরদিনই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু ঠিক এ কারণেই কমিটি ভেঙেছে এমন কোন নিশ্চিত তথ্য কারো কাছে নেই।

আহবায়ক কমিটি বিলুপ্তির পর প্রশ্ন হচ্ছে এখন কি পূর্ণাঙ্গ কমিটি হবে না নতুন করে আহবায়ক কমিটি হবে। নতুন আহবায়ক কমিটি হলে কি পুরানোরা আবার কমিটিতে আসবেন ? নাকি নতুন নেতার হাতে তুলে দেওয়া হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ?

বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, আসলে তো নতুন লোকজনই আসবে। পুরানো লোকজনই যদি আসে তাহলে তো কমিটি বিলুপ্তির প্রশ্ন আসতো না।

কি কারণে কমিটি ভাঙলো ? এ প্রশ্নের উত্তর মোস্তাক মিয়া বলেন, দলের প্রয়োজনে দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সিদ্ধান্ত নেন। এটিও তেমন একটি সিদ্ধান্ত। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তের দিন আরো ৩টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। হাইকমান্ড প্রয়োজন মনে করেছে বলেই তা করেছে।

তিনি জানান, বিলুপ্ত আহবায়ক কমিটি ১৪টি সাংগঠনিক কমিটির কোন সম্মেলন করতে পারেনি। তারা নানা রিপোর্ট দিয়েছে। অবশ্য এ কমিটির সময়ে তীব্র আন্দোলনও গেছে। আন্দোলন সংগ্রামে তারা ব্যস্ত ছিল। কিন্তু সাংগঠনিক কাজকর্মও করা দরকার ছিল।

এদিকে কমিটি বিলুপ্তের পর দক্ষিণ জেলা বিএনপির তোদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেউ কেউ বিভিন্ন পরিমণ্ডলে বৈঠক করেছেন। যোগাযোগ শুরু করেছেন। একটি বৈঠক সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপি অঙ্গনে। সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিষ্টার আবদুল্লা আল মামুনের বাসায় দেখা করেছে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। ব্যারিষ্টার মামুন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে আগ্রহী। এ আসনেই সংসদ সদস্য পদে আগ্রহী বিলুপ্ত কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন। 

Wednesday, January 1, 2025