Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts

Tuesday, February 10, 2026

পঞ্চগড়ে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ১৩

পঞ্চগড়ে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ১৩


তিস্তা নিউজ ডেস্ক ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের উপর টানানোর বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনী একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।


তারা জানায়, এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়৷ এদের মধ্যে ৫ জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের গতিরোধ করে হামলা করে। এতে একজন নারীসহ ৮ জন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন তিনি। এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান৷


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান৷

Saturday, February 15, 2025

পঞ্চগড়ে আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ে আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ পঞ্চগড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত ৫ দিনে দলটি ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় হতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন- পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য ও পঞ্চগড় সদরের রামের ডাংগা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে রবি (৪০), বেংহারী ইউপির ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ইয়াছিন আলী (৪৩), দেবীগঞ্জের সুন্দরদিঘী ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৩৯), মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম উদ্দীন (৬০), আটোয়ারী থানার এফআইআরএ এবং তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী (৪৫)।

Friday, January 24, 2025

পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

 

জেলা প্রতিনিধি পঞ্চগড় ঃ উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে । এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরে এ জেলার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। বিশেষ করে দিনের বেলায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান ৫-৬ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় তেতুলিয়ায় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে পঞ্চগড়ে পৌষ মাসের মাঝামাঝি থেকে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। সেখানে বৃষ্টির মতো ঝরছে শিশির। শীতার্তরা তীব্র কষ্টে দিন পার করছেন। দিনমজুর, চা ও পাথর শ্রমিক শ্রেণির মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। এসব কারণে এ জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। 

অপরদিকে কয়েক দিন ধরে টানা ঠান্ডার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রায়ই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় ঢাকা মেইলকে বলেন, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা একটু বেশি হয়ে থাকে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।   
গণতন্ত্রে উত্তরণের সহজ পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা : দুদু

গণতন্ত্রে উত্তরণের সহজ পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা : দুদু



জেলা প্রতিনিধি পঞ্চগড় :  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তামাশার নির্বাচনকে সমর্থন দিয়েছে। তারা আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া কিছুই বুঝে না। সেজন্য আজকে আমাদের তৈরি হতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রে উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন অত সহজ নাও হতে পারে। যদি আমরা রাজপথে না থাকি, আমরা যদি মনে করি যে, হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগ নাই, আমরা কাজ না করলেও হবে, ঘটনা কিন্তু তা না।

তিনি আরও বলেন, এই দেশ থেকে টাকা-পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্যরা। এক কথায় তাদের পরিবার পুরোটা লুটপাট করে নিয়ে গেছে।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Monday, January 20, 2025

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

 

জেলা প্রতিনিধি পঞ্চগড় ঃ পঞ্চগড়: শীত প্রবণ জেলা ও উত্তরের জনপদ পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ।
এতে রোববারের থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও নাকাল অবস্থা বিরাজ করছে মানুষের জীবনে।
অপরদিকে কুয়াশার কারণে সড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহান গুলোকে।
সোমববার (২০ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়।
এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, জানুয়ারি মাস জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে। এদিকে সূর্যের মুখ দেখা মিললেও মাঝে মধ্যে ছড়াতে পারছে না উত্তাপ। এতে রোদের প্রখরতা কম লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আঁকাশে মেঘ থাকায় সকালে ঘন কুয়াশায় ঢেকে পড়ে জেলার পথঘাট।  

Saturday, January 11, 2025

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

 


পঞ্চগড় প্রতিনিধি ঃ চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার (১০ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জেলা পঞ্চগড়ে। পাহাড়ি হিমবাতাস ও ঘন কুয়াশার মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে এ জেলা। তবে একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ খানিকটা বাড়লেও অব্যাহত রয়েছে কনকনে শীত।  

শনিবার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।  

এদিকে কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তবে সকাল সাড়ে ৭টা নাগাদ সূর্যের মুখ দেখা দিলেও খানিকটা কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ।


Thursday, January 9, 2025

আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে স্থবিরতা, বিপাকে শ্রমিকেরা

আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে স্থবিরতা, বিপাকে শ্রমিকেরা

 


পঞ্চগড় প্রতিনিধি ঃ 
পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে স্থবিরতা, বিপাকে শ্রমিকেরা

ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে। এতে রাজস্ব আদায় কমে যাওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন বন্দর-সংশ্লিষ্ট চার শতাধিক শ্রমিক।

ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিংয়ের (অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাকচালকদের আন্দোলন চলছে। এ কারণে টানা পাঁচ দিন ভুটান থেকে পাথর আমদানি বন্ধ। আর স্থলবন্দরে শ্রমিকদের পাথর খালাসের (আনলোড) খরচ ও ভারতের অভ্যন্তরে পাথরের ট্রাকভাড়াসংক্রান্ত জটিলতায় গত ১৮ নভেম্বর হতে সেখান থেকে পাথর আমদানি বন্ধ।

বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বন্দরে পাথর আমদানি বন্ধ থাকায় আমদানিকারকেরা বিপাকে পড়েছেন। সেই সঙ্গে শ্রমিকেরাও কর্মহীন হয়ে পড়েছেন। এককথায় পুরো স্থলবন্দরে পাথর আমদানি বন্ধের প্রভাব পড়েছে।

Monday, January 6, 2025

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় অংশ নিয়ে যেন শৈশবে ফিরলেন তাঁরা

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় অংশ নিয়ে যেন শৈশবে ফিরলেন তাঁরা

হারিয়ে যাওয়া লাঠি খেলা 


পঞ্চগড় প্রতিনিধি  : পৌষের রোদমাখা দিনে মাঠজুড়ে নানা বয়সী হাজারো নারী-পুরুষের উচ্ছ্বাস। মাঠের ভেতর একের পর এক অনুষ্ঠিত হচ্ছে পাক্ষি, হাডুডু, লাঠিখেলা, রশি টানা, তৈলাক্ত কলাগাছে ওঠা, ডাঙ্গুলিসহ হারিয়ে যাওয়া নানান গ্রামীণ খেলা। ঢোলসহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে এসব খেলায় অংশ নেওয়া ব্যক্তি আর দর্শকেরা আনন্দে মেতে ওঠেন।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদসংলগ্ন হেলিপ্যাড মাঠে এই গ্রামীণ খেলার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এই আয়োজন করে।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া এসব খেলায় অংশ নিয়ে বেশির ভাগ প্রবীণ ব্যক্তিই যেন ফিরে যান তাঁদের শৈশবে। এ সময় অনেকে পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। অপর দিকে, হারিয়ে যাওয়া এসব খেলা নতুন করে দেখতে পেয়ে বেশ অভিভূত হয়েছে শিশু, কিশোর ও তরুণেরা।

বিকেলে লাঠিখেলায় অংশ নিয়ে লাঠি ঘোরানোর সময় সবার নজর কাড়েন ষাটোর্ধ্ব সামসুল হক (৬৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘আমার বাবা বোরহান উদ্দিন সরকার একসময় লাঠি খেলতেন। মাত্র আট বছর বয়সে বাবার কাছেই লাঠিখেলা শিখেছি। এখন তো বাবা আর নেই। এর আগে মাঝেমধ্যে এসব খেলা হতো। কিন্তু প্রায় ১০ বছর ধরে এসব খেলা কোথাও হয় না। আজকে এই খেলায় অংশ নিয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি যেন ছোটবেলায় ফিরে গেছি।’

জলঢাকায় নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ

জলঢাকায় নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ





বদিউজ্জামান জলঢাকা : গতকাল রাতে জলঢাকার  শিমূল বাড়ি এবং মীরগঞ্জ ইউনিয়নে হত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। বিতরণ কালে তারা বলেন, দেশের মানুষের শান্তি রক্ষায় আমরা আমাদের নিরব ভূমিকা পালন করে যাব। 

আমরা যেন সারা জীবন গরিব- দুখিদের সাথে নিয়ে মাঠে কাজ করতে পারি এবং দেশ থেকে অপ-শক্তি তাড়াতাড়ি বিদায় করতে পারি।