Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

Wednesday, August 26, 2026

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনের পাইপ ভেঙে দিলেন এসিল্যান্ড।

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনের পাইপ ভেঙে দিলেন এসিল্যান্ড।

 


হাকিম বদিউজ্জামান (জলঢাকা) নীলফামারী : নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মেশিনের বালু উত্তোলনের পাইপ ভেঙে দেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ।

বুধবার (২৬ আগষ্ট ) বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় বুড়ি তিস্তা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর পাড় ভাঙনের আশঙ্কা তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি হুমকির মুখে পড়ে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে বসতভিটা—এমন আশঙ্কায় স্থানীয়রা সাংবাদিকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি জানান।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ ঘটনাস্থলে পৌঁছালে ড্রেজার মেশিনের সঙ্গে জড়িত লোকজন সেখান থেকে পালিয়ে যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ বলেন, “জায়গাটি ঝুঁকিপূর্ণ। এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে মেশিন বন্ধ করতে বলা হলেও তারা নির্দেশনা মানেনি। তাই আইন অনুযায়ী ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

Sunday, August 23, 2026

জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির  নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘন্টার আল্টিমেটাম

জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘন্টার আল্টিমেটাম

,

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : সরকার ঘোষিত ফ্যামিলী কার্ড শুমারীর জন্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করনের অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপীর বিরুদ্ধে। এ বিষয়ে ফুঁসে উঠেছে জলঢাকার বৈষম্যবিরোধী ছাত্র জনতা। অনেক জল্পনা কল্পনা শেষে গত বৃহস্পতিবার রাতে এই নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায় শুধুমাত্র বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজনকেই নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। জলঢাকা উপজেলার বিপুল সংখ্যক নিয়োগপ্রার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও শুধুমাত্র বিএনপি'র দেয়া তালিকা ধরেই নিয়োগ চুড়ান্ত করা হয়েছে বলে দাবি করছেেন নিয়োগ বঞ্চিত প্রার্থীগন।
সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারি নিয়োগে এই নির্লজ্জ দলীয়করনের প্রতিবাদে জলঢাকার সচেতন জনগনের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আজ জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। জলঢাকা জিরো পয়েন্ট থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত এই মানববন্ধনের বিস্তৃতি ছড়িয়ে পড়ে। জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা মনিরুজ্জামান মিঠুর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র নেতা নুর ইসলাম, মোশফেকুর রহমান, যুবনেতা হাবিবুর রহমান, বাবুল হোসেন, খলিলুর রহমান, আব্দুল লতিফ লাল প্রমুখ। বক্তাগন দুর্নীতিগ্রস্ত এই নিয়োগ বাতিল ও পুনরায় পরীক্ষা গ্রহনে উপজেলা প্রশাসনকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত ঘোষনা করা না হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও সহ জলঢাকা অবরোধ করা হবে বলে জানিয়েছেন সচেতন জলঢাকাবাসী'র নেতৃবৃন্দ।
জলঢাকায় পূবালী ব্যাংকের বাংলা QR ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

জলঢাকায় পূবালী ব্যাংকের বাংলা QR ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাকিম বদিউজ্জামান : এক দেশ এক QR লেনদেনে বাংলা QR এই স্লোগানের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গড়ার ধারাবাহিক উদ্যোগে নীলফামারীর জলঢাকায় পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী এক "ক্যাশলেস ব্যাংকিং ও ডিজিটাল সেবা" শীর্ষক গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (২৩ আগষ্ট) জলঢাকা উপশাখা  আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক সোহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ নাজমুল আলম,বিশেষ অতিথি, আল হেরা এডুকেয়ারের পরিচালক, সিদ্দিকুর রহমান,প্রধান শিক্ষক আল হেরা এডুকেয়ার স্কুলের মিজানুর রহমান,তৌহিদ ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​ক্যাম্পেইনে বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। পূবালী ব্যাংকের আধুনিক অ্যাপ 'পাই  কিউআর কোড (QR Code) ভিত্তিক পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবার নানা সুবিধাসমূহ গ্রাহকদের সামনে তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ডিজিটাল অ্যাপ ডাউনলোডে সহায়তা করা হয় এবং কিউআর কোডের মাধ্যমে কীভাবে একদম নিখরচায় কেনাকাটার বিল পরিশোধ করা যায় তা ব্যবহারিক রূপ দেখিয়ে বুঝিয়ে দেয়া হয়।

​জলঢাকা উপশাখার ব্যবস্থাপক জানান, প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করবে।

Friday, August 21, 2026

এমপি বিলকিস ইসলামের বিরুদ্ধেবিএনপির অঙ্গসংগঠনের  বিক্ষোভ মিছিল

এমপি বিলকিস ইসলামের বিরুদ্ধেবিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর কিশোরগঞ্জে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্নার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের শুমারিসহ সরকারি বিভিন্ন দপ্তরে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কিশোরগঞ্জ স্টেডিয়াম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কিশোরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঝর্ণার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


মিছিল থেকে নেতাকর্মীরা, মহিলা এমপির অপশাসন বন্ধ করতে হবে,মহিলা এমপির পরিবারতন্ত্র মানি না, মানব না,ফ্যামিলি কার্ডে অনিয়ম মানি না, মানব না,নিয়োগ পরীক্ষায় অনিয়ম মানি না, মানব না,নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-প্রশাসন জবাব চাই এবং ‘অবিলম্বে ভুয়া নিয়োগ বাতিল করতে হবেসহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বিলু, সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহআলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে যুবদলের সহ-সভাপতি আলমগীর হোসেন বলেন, মহিলা এমপি সকল দপ্তরে অপশাসন শুরু করেছেন। ত্যাগী কর্মীদের সঙ্গে এই পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।

বক্তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


সমাবেশ থেকে আগামী রোববার দুপুর ১২টায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃহৎ পরিসরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


তবে এসব অভিযোগের বিষয়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায়  বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Wednesday, August 19, 2026

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

হাকিম বদিউজ্জামান (জলঢাকা) নীলফামারী : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯আগষ্ট ২০২৬ রোজ বুধবার বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী।

প্রধান বক্তা ছিলেন জলঢাকা ক্রীড়া পরিষদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহিত ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী ও পৌর কমিটির দুলাল হোসেন।

এ সময় বালাগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, শিমুলবাড়ী ইউনিয়নের মিজানুর রহমান, শৌলমারীর মোনাব্বেরুল ইসলাম ও মীরগঞ্জের সাইয়াদুল ইসলামসহ নেতাকর্মীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tuesday, August 18, 2026

রেললাইনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত

রেললাইনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত

মীর তানভির আহমেদ 

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ : নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর তাঁদের পরিবারের দ্বিতীয় ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

নিহতের বাবা মীর বজলুর রশিদ বলেন, ‘আমাদের পরিবার অত্যন্ত সুখী। পরিবারের সদস্যদের মধ্যে কখনো কোনো কলহ বা বিরোধ ছিল না। তবে দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Monday, August 17, 2026

জলঢাকায় হিন্দু গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

জলঢাকায় হিন্দু গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

                         ভুক্তভোগী লিমা রায়

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ  নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে লিমা রায় নামে সংখ্যালঘু পরিবারের একজন দরিদ্র গৃহবধু ধর্ষনচেষ্টার শিকার হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ধর্ষনচেষ্টার শিকার লিমা রায় জলঢাকা থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল রোববার (১৬ আগষ্ট) সকাল ১০'০০ টার দিকে লিমা রায় একা বাড়ীতে থাকাকালীন পাশের বাড়ীর কাঁচামাল ব্যবসায়ী আব্দুল জব্বারের পুত্র জিকরুল হক (৩৫) লিমার বাড়ী ঢুকে পানি খেতে চায়। লিমা পানির জগ এগিয়ে দিতে গেলে জিকরুল হক তাঁকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। লিমা তখন পানির জগ ফেলে জিকরুলকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে চিৎকার করলে পাশের জমিতে কাজ করতে থাকা লিমার শ্বাশুড়ি ছুটে আসে এবং প্রতিবেশীদের ঘটনা জানায়। লিমার স্বামী সুকুমার রায় একজন কাঠমিস্ত্রী এবং ঘটনার সময় তিনি বাড়ী থেকে কিছুটা দূরে চৈতন্যের ঘাটে ফার্নিচার তৈরীর কাজ করছিলেন।

ঘটনা জানাজানি হলে জিকরুল হক চুপিচুপি স্থানীয়ভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করতে থাকে। কিন্ত স্থানীয় শালিসে বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়ায় আজ সোমবার ( ১৭ আগষ্ট)সকালে লিমা রায় জলঢাকা থানায় ধর্ষনচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেছেন- আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত জিকরুর হকের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে জন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়ক ও দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকার সেচ ক্যানেলে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪) ও ডিমলা উপজেলার নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিল। এ সময়ে ডোমার মহাসড়ক এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা

গুরুতর আহত অবস্থায় শাহজাহান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।


অপরদিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় ক্যানেলের পাশে দুই শিশু খেলা করছিল। এসময়ে সিনহা আক্তার ক্যানেলের পানিতে পড়ে যায়। পরে পাখি আক্তার তাকে পানি থেকে তুলতে গেলে দুজনেই পানিতে ডুবে যায় মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। 

জলঢাকায় কিশোর কণ্ঠের মেধাবৃত্তি প্রকল্পের রেজিস্ট্রেশন উদ্বোধন

জলঢাকায় কিশোর কণ্ঠের মেধাবৃত্তি প্রকল্পের রেজিস্ট্রেশন উদ্বোধন

 


হাকিম বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) : নীলফামারী জেলার সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি প্রকল্পের ২০২৬ সালের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় জলঢাকা সরকারি কলেজ মোড়ের মেন্টর কোচিং সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা শাখার চেয়ারম্যান রেজাউল করিম রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান মোয়াম্মার আল হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা শাখার ভাইস চেয়ারম্যান আতিকুজ্জামান আতিক। এ সময় উপস্থিত ছিলেন অফিস সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক আহসান হাবীব এবং জলঢাকা প্রতিনিধি আরমান হাফিজ মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ২০২৬ সালের মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বৃত্তি প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ, সাতটি বাইসাইকেলসহ মোট ৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতে এ বৃত্তি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Thursday, August 13, 2026

অটোর  চাকায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর ডানহাত বিচ্ছিন্ন

অটোর চাকায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর ডানহাত বিচ্ছিন্ন

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ ঃ  অটোর চাকায় ওড়না পেঁচিয়ে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ডানহাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৩.০০ টার সময় জলঢাকা ডালিয়া অঞ্চলিক সড়কের গোলমুন্ডা ঘাটের পাড় ব্রীজের উত্তর প্রান্তে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী হাসানুর রহমান জানিয়েছেন বিকাল ৩ টার দিকে একটি অটোতে করে রুবি নামের মেয়েটি তার মা এবং পরিবারের অন্যান্যদের সাথে বালাগ্রামে একটি দাওয়াতে যোগ দেওয়ার জন্যে যাওয়ার সময় ঘাটের পাড় ব্রীজের কাছে পৌছালে হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখা যায় অটোর পেছনের চাকায় ওড়না পেঁচিয়ে মেয়েটির ডানহাতটি কনুই থেকে বিচ্ছিনৃন হয়ে মাটিতে পড়ে গেছে। গুরুতর আহত মেয়েটিকে দ্রুত জলঢাকা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় এবং পরে আরেকটি অটোতে করে বিচ্ছিন্ন হাতটিও হাসপাতালে পৌঁছানো হয়েছে।

খবর নিয়ে জানা গেছে, জলঢাকা হাসপাতালে মেয়েটির অবস্থার অবনতি হলে হাসপাতাল কতৃপক্ষ দ্রুত মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

গুরুতর আহত মেয়েটির নাম রুবি আক্তার। সে গোলমুন্ডা ইউনিয়নের পুর্ব গোলমুন্ডা নাড্ডাপাড়া গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক রবিউল ইসলামের মেয়ে। মেয়েটি গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর নিয়মিত ছাত্রী।

Wednesday, August 12, 2026

জলঢাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে মানববন্ধন

জলঢাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে মানববন্ধন

হাকিম বদিউজ্জামান বুলেট ঃ অসহনীয় বিদ্যুৎ বিল বাতিল এবং বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষের পকেট কাটা বন্ধসহ অতিরিক্ত বিল কমানোর দাবিতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। অনেক গ্রাহক প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বেশি বিল পাওয়ার অভিযোগ করছেন। তারা বিদ্যুৎ বিল প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত, অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত এবং সাধারণ গ্রাহকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ বন্ধের দাবি জানান।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. নুরুন্নবী ইসলাম নূর-এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব ইসলাম, গণঅধিকার পরিষদ জলঢাকা পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান এবং সাবেক হোটেল শ্রমিক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।

এ সময় জলঢাকা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, বিদ্যুৎ মানুষের মৌলিক নাগরিক প্রয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অতিরিক্ত বিলের কারণ খতিয়ে দেখে হয়রানি বন্ধ এবং ন্যায্য বিল নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিলের সমস্যা দ্রুত সমাধান এবং অতিরিক্ত বিল কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

ডিমলায় কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত  নেতারা, রক্ষা পেলেন এমপি আব্দুস সাত্তার

ডিমলায় কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি আব্দুস সাত্তার

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ   নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের উপজেলা আমীর,সেক্রেটারীসহ কয়েকজন নেতাকর্মী। এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন। এ ঘটনায় সংসদ সদস্যের দেহরক্ষীসহ তিনজন নেতাকর্মী আহত হয়েছে। তবে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে এমন ঘটনা ঘটে।


ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল জানান, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে এ অবস্থায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। এ সময় একসঙ্গে বেশ কিছু লোক সাঁকোটিতে ওঠায় হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান,নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান,সেক্রেটারী কাজী রুকুনুজ্জামান বকুল,ডিমলা সদর ইউনিয়ন আমীর নুর মুবাশ্বেরসহ কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। এতে সংসদ সদস্যের দেহরক্ষী আব্দুল মান্নানসহ ৩জন সামান্য আহত হন। তবে এমপি যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি ভাঙেনি।

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ব্রিজের ওপর উঠেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে গিয়ে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

Tuesday, August 11, 2026

জলঢাকায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ধর্ষন চেষ্টার শিকার

জলঢাকায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ধর্ষন চেষ্টার শিকার

 


মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের হাগুড়ার ডাঙ্গা গ্রামে ৬ষ্ঠ শ্রেনীর একজন মাদ্রাসা ছাত্রী ধর্ষনচেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জলঢাকা থানায় দায়েরকৃত ধর্ষনচেষ্টার শিকার মেয়েটির পিতার অভিযোগের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সরেজমিনে কাঁঠালী ইউনিয়নের হাগুড়ার ডাঙ্গা গ্রামে খবর নিয়ে জানা যায়, ঘটনার শিকার কিশোরী নীলা (১২) (ছদ্মনাম)  পিতা আলিফনুর রহমান  তাদের বাসার ১০০ গজ দূরে ফুটবল মাঠের অপর প্রান্তে মেয়েটির দাদার বাড়ী। প্রতিরাতেই মেয়েটি তার ছোটো দুই ভাইবোনকে সাথে নিয়ে তাদের দাদা ও দাদীর জন্যে খাবার নিয়ে দাদবাড়ী যায় এবং সেখানেই রাত্রী যাপন করে। তাদের যাতায়াতের সুযোগ নিয়ে একই গ্রামের বখাটে চরিত্রহীন মৃত জসিম উদ্দিনের ছেলে মঞ্জু আলম গত (০৯ আগস্ট) রবিবার রাত ৯.০০ টার দিকে নীলা তার ভাইবোনকে সাথে নিয়ে দাদাবাড়ী যাওয়ার পথে তাদের পথরোধ করে, নীলাকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মেয়েটিকে বিবস্ত্র করার  চেষ্টা করে। এ সময়  ছোটো দুই ভাইবোনের চিৎকারে এলাকার কয়েকজন ছুটে এলে মঞ্জু আলম পালিয়ে যায়।

মেয়েটির পিতা আলিফনুর রহমান সেই রাতেই এ বিষয়ে জলঢাকা থানায় অভিযোগ করতে চাইলে সাক্ষীগণের অনুরোধে রাতে অভিযোগ করেন নাই। সাক্ষীগন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও মঞ্জু আলম পলাতক থাকায় সেটা সম্ভব হয় নাই। অবশেষে আজ মঙ্গলবার (১১ আগষ্ট) মেয়েটির পিতা তার মেয়েকে ধর্ষনচেষ্টার অভিযোগে  থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগের বিষয়ে  থানার তদন্তকারি কর্মকর্তা এসআই পরিমল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। পলাতক মঞ্জু আলমের ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।

Monday, August 10, 2026

জলঢাকায় নিষিদ্ধ স্কাফ সিরাপসহ তিনজন গ্রেফতার

জলঢাকায় নিষিদ্ধ স্কাফ সিরাপসহ তিনজন গ্রেফতার

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকায় ১৪৭ বোতল নিষিদ্ধ স্ক্রাফ (Eskuf) সিরাপসহ এক নারী ও দুইজন পুরুষ কে আটক করেছে পুলিশ।রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে  উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মো. মশিয়ার রহমানের নির্মাণাধীন বাড়ি থেকে ১৪৭ বোতল স্ক্রাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন—চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকার মৃত নছিমুদ্দিনের ছেলে মো. মশিয়ার রহমান (৩৫), তার স্ত্রী মোছা. আরজিনা বেগম এবং চাওড়াডাঙ্গী গুচ্ছগ্রাম এলাকার মৃত সহিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উদ্ধার করা স্ক্রাফ সিরাপ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের পাঠানো হবে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

জলঢাকা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Wednesday, August 5, 2026

জলঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাকিম বদিউজ্জামান বুলেট, তিস্তা নিউজ :  আজ ৫ আগস্ট, ২০২৪ সালের আজকের দিনে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে  স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পলায়ন করতে বাধ্য হয়। অগণিত প্রানের বিনিময়ে অর্জিত হয় জনতার কাঙ্খিত বিজয়। দিনটিকে সরকার জাতীয় গনঅভ্যুত্থান দিবস এবং সারাদেশে সাধারন ছুটি ঘোষনা করেছে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসন ব্যাপক করমসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- উপজেলার বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপ সমূহ রঙ বেরঙের ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ৩৬ জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে দোয়া ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার প্রদান।

দিবসটি উপলক্ষে জলঢাকা উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার  জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি মোল্লা ইফতেখার আহমেদ,জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জুলাই যোদ্ধা, উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বুধবার সকালে ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে থেকে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

সকাল ৯টায় ডালিয়া পানি পরিমাপক কেন্দ্রে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।

পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Monday, August 3, 2026

জলঢাকায় মহীয়সী মাহেরীন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

জলঢাকায় মহীয়সী মাহেরীন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ  গত বছর উত্তরার মাইলস্টোন কলেজ ট্রাজেডিতে নিহত মাহেরীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগষ্ট) সকাল ১১ টায় পরিবারের আয়োজনে তাঁর গ্রামের বাড়ি জলঢাকা পৌরসভার বগুলাগাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিশুদের উদ্ধার করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেন মাহেরীন চৌধুরী। শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। তাঁর আত্মত্যাগ, মানবিকতা ও সাহসিকতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে বক্তারা উল্লেখ করেন।জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Saturday, August 1, 2026

নীলফামারীতে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নীলফামারীতে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

 

হাকিম বদিউজ্জামান জলঢাকা নীলফামারী : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় নীলফামারী শহরের ডিসির মোড়ে মিছিল  ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার।

সমাবেশে  নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ,এমপি নীলফামারী-১,  মাওঃ ওবায়দুল্লাহ সালাফি এমপি, নীলফামারী -৩ এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ গঠন, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য প্রদান করেন।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের নামফলক উধাও

রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের নামফলক উধাও

হাকিম বদিউজ্জামান, তিস্তা নিউজ :  নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী গতকাল শুক্রবার বিকাল ৫'০০ টার দিকে একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই এমপি'র উদ্বোধনের নাম ফলক উধাও হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর গার্লস স্কুল সংলগ্ন রাস্তায়।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নামফলকের জন্যে তৈরী করা স্তম্ভ খালি পড়ে আছে। আরিফুল ইসলাম নামে স্থানীয় একজন শিক্ষার্থী বলেন, গতকাল উদ্বোধনের পর কয়েকঘন্টা যেতে না যেতেই নামফলকটি উধাও হয়ে যায়। স্তম্ভটির নির্মানকারি মিস্ত্রি মো. আরিফের কাছে এ বিষয়ে  জানতে চাইলে সে জানায়- স্তম্ভটি তৈরী করার সময় পার্শ্ববর্তী একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিএনপি কর্মী এসে বলেন যে, "এটা আন্দাজী লাগায়ে লাভ কি? এটা তো এখানে থাকবে না।"

কাজটির ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার  আবু বক্কর সিদ্দিকের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন- আমরা ওই জায়গায় কাজটি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। ওখানে ইট রাখলে সেগুলো চুরি যায়, রাস্তায় নালা খনন করে বালু ঢলায়ে দেয় আবার গতকাল এমপি মহোদয়ের উদ্বোধন করা নামফলক তুলে নিয়ে গেছে। আমরা কাজটা সম্পন্ন করতে স্থানীয় জনগনসহ প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয় জামায়াত নেতা  রফিকুল আলম বলেন, নামফলকের মতো একটা ছোটো জিনিস যেখানে নিরাপদ নয় সেখানে ইট, বালু, পাথর কিভাবে নিরাপদ থাকবে। এলাকার উন্নয়ন গতিশীল রাখতে এইসব দুস্কৃতিকারিদের শক্ত হাতে প্রতিহত করা উচিত।

Friday, July 31, 2026

জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন

জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন

 


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার( ৩১শে জুলাই) রিপোর্টার্স ইউনিটি জলঢাকা শাখার আয়োজনে বিকাল ৪.৩০ মিনিটে থানা মোড়স্থ নতুন  কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাষ্টার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি  বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক।

সমাজের সকল অসংগতি , দূর্নীতি, অনিয়মের  খবর প্রকাশ করে জাতির কাছে তুলে ধরতে হয়। এ জন্য সাংবাদিকদের অনেক সময় বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তিনি বলেন, নির্ভীক ,বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা করতে গিয়ে  কোন বাঁধা বিপত্তি সম্মুখীন হলে আমি আপনাদের পাশে থাকব। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন,একটি বিষয় তা হলো, সত্য, নিষ্ঠা ও জবাবদিহির আওতাধীন হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি রিপোর্টার্স ইউনিটির উত্তর উত্তর সফলতা কামনা করেন  এবং সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে জলঢাকা উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।