হাকিম বদিউজ্জামান তিস্তা নিউজ : ইসলামী ছাত্রশিবির জলঢাকা সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সংসদ সদস্য ১৪, নীলফামারী - ৩ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিবির সভাপতি মামুনুর রশিদ মুন্না। সঞ্চালনা করেন কলেজ সেক্রেটারী আব্দুল মবিন লাদেন।
প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, প্রধান আলোচক বলেন,শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা অর্জনের জন্য। নবীন শিক্ষার্থীদেরকে হতে হবে জ্ঞানে, চরিত্রে ও আদর্শে সমৃদ্ধ।
বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং নৈতিকভাবে দৃঢ় হয়ে সমাজে অবদান রাখা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অধ্যয়ন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই। অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, ফটো বুথসহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আতিকুজ্জামান আতিক, জলঢাকা পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকুসহ প্রমুখ নেতৃবৃন্দ।


