Showing posts with label জয়পুরহাট. Show all posts
Showing posts with label জয়পুরহাট. Show all posts

Sunday, February 2, 2025

ক্ষমা চাইলেন নারী ফুটবল খেলা বন্ধ করে দেয়া ইমামরা

ক্ষমা চাইলেন নারী ফুটবল খেলা বন্ধ করে দেয়া ইমামরা

 তিস্তা নিউজ ডেস্ক ঃ অবশেষে ক্ষমা চাইলেন জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধ করে দেয়া মাওলানারা। গতকাল দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিলকপুর বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় বাচ্চাহাজী মাদ্রাসার সহকারী পরিচালকসহ মাওলানারা খেলা বন্ধ করে দেয়ার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর বাধা দিবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত টিমের প্রধান উপ-সচিব দেবি চন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। স্থানীয় ইমাম আ. সামাদ ও আবু বক্কর সবার সামনে ক্ষমা চান। তারা বলেন, গত ২৮শে জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মাঠ ভাঙচুরের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তদন্ত টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে আলাদা মতবিনিময় করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম, প্রথম আলো প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, আক্কেলপুর প্রেস ক্লাবের সভাপতি হামিদুর রহমান শাহিন, প্রেস ক্লাব আক্কেলপুরের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মওদুদ আহম্মেদ, সাংবাদিক নিয়াজ মোর্শেদসহ অন্যরা। সাংবাদিকরা তিলকপুরে বন্ধ ফুটবল খেলা পুনরায় চালুর ব্যাপারে পরামর্শ দেন। মতবিনিময় শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত টিমের সদস্যরা। উল্লেখ্য, গত ২৯শে জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮শে জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার করা হলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত টিম গঠন করা হয়।

সূত্র ঃ দৈনিক মানবজমিন।

Thursday, January 30, 2025

মুখ দেখে নয়, আঙুলের ছাপে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা

মুখ দেখে নয়, আঙুলের ছাপে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ মুখ দেখে নয়, আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছেন নরসিংদীর পর্দানশীন নারীরা। এর সাথে তিনটি দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলা সম্মুখের রাস্তায় এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও সমাবেশে পর্দানশীন নারীরা বলেন, বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার দেওয়া এবং সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।  

তারা আরও বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। এসব হেনস্তার অবসান হতে হবে।

Wednesday, January 22, 2025

জয়পুরহাট সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জয়পুরহাট সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় দু দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। সে সময় স্থানীয়রা বিষয়টি বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেন। তখন বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ স্থগিত করে চলে যান।

পতাকা বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান সরকার বলেন, ‘আজ বিকালে পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দ্বিজেন্দ্রনাথ বলেছেন তারা আর কাজ করবেন না। যতটুকু ঘিরেছেন ততটুকু তুলে নেবেন বলেও জানিয়েছেন তিনি।’