Showing posts with label গাজীপুর. Show all posts
Showing posts with label গাজীপুর. Show all posts

Monday, October 5, 2026

প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে চলে যান পিচ্চি রাজা

প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে চলে যান পিচ্চি রাজা

তিস্তা নিউজ ডেস্ক ঃ গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোন এবং দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।


পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাতে পিচ্চি রাজা পুলিশের প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়ে যান।


ওই সময় দায়ের করা মামলায় বলা হয়, আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার পিচ্চি রাজাকে টয়লেট করানোর জন্য নিচে নামান। ওই সময়ই তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যান। অন্য ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।


পরে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। এ ছাড়া ২৯ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ কমিশনার বলেন, তদন্তে দেখা যায়, ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে স্কট পার্টি প্রিজনার ভ্যানে রওনা দিয়ে তাঁতীবাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসে প্রিজনার ভ্যান থামিয়ে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস, ড্রাইভার নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজনার ভ্যানের চাবি নিয়ে আসামি পিচ্চি রাজা ও হাজতি আসামি বাশারকে বের করে ভ্যানের সামনের দিকে নিয়ে যান এবং খাইরুল বাশার প্রিজনার ভ্যানের ড্রাইভারের সিটের পাশে বসেন। এ সময় পিচ্চি রাজা ও এসআই প্রবীর প্রিজনার ভ্যানে ওঠেননি। মূলত সেখান থেকে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে আসামি পিচ্চি রাজা পলায়ন করেন। পরবর্তীতে এসআই প্রবীর রাত সাড়ে আটটায় মামলার এজাহারে বর্ণিত ঘটনাস্থলে এসে প্রিজন ভ্যানে উঠে স্কট পার্টির সদস্যদের নিয়ে মামলার এজাহারে বর্ণিত ঘটনাটি সাজান।

তিনি আরও বলেন, তদন্তকারী দল বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ, আলামত সংগ্রহ ও প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট লিডার এসআই প্রবীর কুমার ও ড্রাইভার নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে। এ সময় ড্রাইভার কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামি ও পলাতক আসামি পিচ্চি রাজাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

Saturday, May 9, 2026

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা, আটক ২

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা, আটক ২

 তিস্তা নিউজ ডেস্ক ঃ 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সন্দেহভাজন ঘাতক ও পলাতক প্রাইভেটকার চালক ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তাদের বড় মেয়ে মীম (১৫), মেজো মেয়ে মারিয়া (৮), ছোট মেয়ে ফারিহা (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। তিন শিশুর গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। শারমিনের ভাই রসুলের মরদেহ পাওয়া যায় বিছানার ওপর। অন্যদিকে হাত-মুখ বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ পড়ে ছিল জানালার পাশে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেনের বাড়িতে প্রায় এক বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে দেখা গেছে বলে জানান তারা।

শনিবার সকালে ঘরের ভেতরে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই ব্যক্তি ফোরকানের গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত।

Monday, January 5, 2026

মিথ্যা মামলায় জামিন পেলেন জুলাই কন্যা সুরভী

মিথ্যা মামলায় জামিন পেলেন জুলাই কন্যা সুরভী


তিস্তা নিউজ ডেস্ক ঃ জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছেন গাজিপুরের আদালত। সোমবার সন্ধ্যায় আদালত আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এ জামিন মঞ্জুর করেন। এরআগে হয়রানিমূলক মামলা দায়ের ও তদন্ত ছাড়াই দুই দিনেব রিমান্ড দিয়েছিল আদালত।

এদিকে, রিমান্ডের ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।


প্রসঙ্গত, এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Wednesday, October 29, 2025

সাবেক পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

সাবেক পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার


তিস্তা নিউজ ডেস্ক ঃ  গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতাররা হলো- ১। গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪) ২। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩) ৩।  ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ ইসতিয়াক মিলন (২৩) ৪। শ্যামপুর থানা আওয়ামী লীগের  সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও ৫। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) । 

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এম রবিন হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় তেজগাঁও নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মোঃ ইসতিয়াক মিলনকে গ্রেফতার করে। 

অন্যদিকে ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ ২ এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে। 

Saturday, February 8, 2025

গাজীপুরের ঘটনায় সারজিসের কড়া হুঁশিয়ারি

গাজীপুরের ঘটনায় সারজিসের কড়া হুঁশিয়ারি



তিস্তা নিউজ ডেস্ক ঃ গাজীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে আহতদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মোজাম্মেলের পৈত্রিক বাড়ির সামনে কিছু লোকজন অবস্থান নেয়। পরে তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় মসজিদে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ওপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, "গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি..."

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, "প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র-জনতার পরিচয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।"

গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন— শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।

আহত সৌরভের বন্ধু পিয়াস জানান, "রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।" এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর নিশ্চিত করা যায়নি।


সূত্র ঃ দৈনিক ইনকিলাব।

Wednesday, January 1, 2025