Showing posts with label কক্সবাজার. Show all posts
Showing posts with label কক্সবাজার. Show all posts

Friday, February 20, 2026

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন মেসুত ওজিল ও এরদোগান পুত্র

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন মেসুত ওজিল ও এরদোগান পুত্র


তিস্তা নিউজ ডেস্ক ঃ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়লেও বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন। ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আজ মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

Tuesday, July 8, 2025

উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

তিস্তা নিউজ ডেস্ক ঃ কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিখোঁজ আরও দুই শিক্ষার্থী।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। নিখোঁজ দুজন হলেন—আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন আবাসিক হলের শিক্ষার্থী।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, সোমবার রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ।

তিনি বলেন, আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বলেন, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নেমেছিলেন তারা। স্রোতে তিনজন তলিয়ে যান। একজনের মরদেহ ভেসে এলেও দুজন এখনো নিখোঁজ। আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


Monday, February 24, 2025

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা



তিস্তা নিউজ ডেস্ক ঃ কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এছাড়া দুর্বৃত্তরা কেন হামলা চালিয়েছে তার কারণও জানা যায়নি।

সূত্রঃ দৈনিক যুগান্তর।

Saturday, February 8, 2025

জুলাই গণঅভ্যুত্থানে কোন মাস্টারমাইন্ড মানিনা কক্সবাজারে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানে কোন মাস্টারমাইন্ড মানিনা কক্সবাজারে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান



তিস্তা নিউজ ডেস্ক ঃ ২৪ এর গণ-আন্দোলনে কোনো নেতা মাস্টারমাইন্ড নেই বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে কোন মাস্টারমাইন্ড মানিনা।

তিনি বলেন, অনেকে আবার নিজেরা আন্দোলনের কৃতিত্ব দাবী করে৷ আমি মাস্টারমাইন্ড, অমুক ভাই মাস্টারমাইন্ড তমুক নেতা মাস্টারমাইন্ড। মহা পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টারমাইন্ড আমরা বিশ্বাস করিনা।

শনিবার (৮ ফ্রেব্রুয়ারী) দুপুরে কক্সবাজারে জেলা জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আগে গণ-আন্দোলনে গণহত্যাসহ আওয়ামী লীগের বিচার হতে হবে, তারপর অন্যকাজ করতে হবে। বিচারের আগে অন্য কোনো কাজ করা উচিত হবে না।

অন্যদিকে ধর্ম যার যার, এই বাংলাদেশ সব ধর্মের মানুষের বলেও মন্তব্য করেন জামায়াত আমীর ডা. শফিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আমাদের এ দেশে মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ইসলাম কারো উপর জোর খাটানোর কোন অধিকার রাখে না। অন্য ধর্মও কোনো ধর্মের উপর জোর খাটাতে পারবেনা যদি সেটি ধর্ম হয়ে থাকে।

ডা. শফিকুর রহমান আরো বলেন, সমাজের মধ্যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিলো। এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধরমের ভাই বোনদের নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেয়া হয়েছিলো, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আর দোষ দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর উপর।

ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে কোথায় কোথায় জামায়াতের কর্মীরা এসব অপকর্ম করেছে, তা সুস্পষ্ট করে নাম ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদেরকে কথা দিচ্ছি, ন্যায় বিচার আমরা আপনাদের হাতে তুলে দেবো। আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়।

ডা. শফিক আরো বলেন, বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেভাবে মাথা উঁচু করে দাঁড়াবো, সেটা ছিলো আমাদের আশা। কিন্তু বাস্তবে সে আশা পূরণ হয়নি। যদি বলি একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটা সত্য হবেনা। কিন্তু পূরণ হবার বিশাল প্রত্যাশা মানুষের ছিলো। একটা স্বাধীন বিচার ব্যাবস্থা আমরা এখনো পেলাম না।

নিজ দলের প্রতি অবিচারের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, আইনের অঙ্গনে এসে যারা বেআইনী কর্মকাণ্ড করেছেন, প্রধান বিচারপতির দরজায় এসে লাথি দিয়েছিলো, আওয়ামী লীগ তাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছিলেন। এদের কাছ থেকে বিচার পাওয়া যাবেনা এটাই স্বাভাবিক। তাই অবিচারের শিকার হয়ে আমাদের ১১ জন কলিজার টুকরা শীর্ষ নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আমরা প্রতিশোধে বিশ্বাস করিনা, তবে আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট। সবগুলো খুনের বিচার হতে হবে। বিশেষ করে ২৪ এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার তারপর অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মা কষ্ট পাবে। তিনি ছাত্র জনতাকে স্যালুট জানান। দীর্ঘদিন ধরে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন।

এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনেজির আহমেদের বক্তব্য প্রসঙ্গে পুলিশ বাহিনীকে অনুরোধ জানিয়ে বলেন, 'পুলিশ ভাইদের বলছি বেনেজিরের ফাঁদে পা দিবেন না।'


জামায়াত আমির কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।

তিনি আরাে বলেন, গত আওয়ামী আমলে সারাদেশে জামায়াতের সমস্ত অফিস বন্ধ, নিবন্ধন বাতিল, প্রতীক বাতিল করে সর্বশেষ দলকে নিষিদ্ধ করেছিল আল্লাহর অসীম রহমতে ৫ আগষ্ট তারাই নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এটাই আল্লাহর বিচার।

শনিবার সকাল ৮ টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় এ্যাস্টিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি এনামুল হক মন্জু বক্তব্য রাখেন।

জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন-জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি হাবিবুল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট শাহ জালাল চৌধুরী, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী।


সূত্র ঃ দৈনিক ইনকিলাব।

Wednesday, January 1, 2025