মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো.আনিছুর রহমান (৫৫) ও মো. জাকারিয়া মিল্টন (৩৪)। আনিছুর রহমান উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং জাকারিয়া মিল্টন একই উপজেলার খুটামারা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (১৭ নভেম্বর )পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুর২ টার ১০ মিনিটের দিকে ডিয়াবাড়ী এলাকা থেকে আনিছুর কে এবং রাত ৮টার দিকে খুটামারা চৌপুথী এলাকা থেকে জাকারিয়া মিল্টনকে গ্রেফতার করা হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম জানান,গ্রেপ্তার ব্যক্তিরা আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আগামীকাল সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।


