![]() |
| একরামুল হক চৌধুরী |
মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : শোকাহত হাজার হাজার জনতার হৃদয় ছোঁয়া শ্রদ্ধা ভালোবাসায় নিজ বাড়ীর পারিবারিক গোরস্থানে তার প্রয়াত পিতা মাতা ও জ্যৈষ্ঠ ভ্রাতার কবরের পাশে সমাহিত হলেন নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একরামুল হক চৌধুরী।
তিনি বেশ কিছুদিন যাবত ডায়াবেটিকস, আ্যজমা সহ শারিরীক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে গত ১০ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হে রজেউন। মরহুম একরামুল হক চৌধুরী ইতিপুর্বে আরও একবার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এবারেও নির্বাচিত হয়ে সফলতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। আজ শুক্রবার বিকাল ৪'৩০ ঝুনাগাছ চাপানী উচৃচ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ডিমলা উপজেলা সহ জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার শেকার্ত মানুষের উপস্থিতি তার বিপুল জনপ্রিয়তা প্রমান করে।
মরহুম একরামুল হক চৌধুরী ছিলেন ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ চৌধুরীর কনিষ্ঠ ভ্রাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৫ বছর।


