হাকিম বদিউজ্জামান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বালাগ্রাম ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান তুহিন (৩০) এবং উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সদস্য সচিব গোবিন্দ চন্দ্র রাখাল (২৭)।
তুহিন উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে। অন্যদিকে গোবিন্দ চন্দ্র রাখাল পৌরসভার বটতলী কালীবাড়ি এলাকার গজেন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাস দমন আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হবে।


