Wednesday, October 28, 2026

নীলফামারীতে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ: পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সারাদেশের  ন্যায় নীলফামারীতেও বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের আয়োজনে বুধবার (২৮অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
শহর জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম,নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ,,শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমূখ।
আলোচনা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এদিকে জেলার ৫টি উপজেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও জলঢাকা উপজেলায় পথসভা অনুস্ঠিত হয়।পদসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী -৩ আসনের 
এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।সভায় আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


শেয়ার করুন