মাহমুদ আল হাছান তিস্তা নিউজ : জলঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে যুবলীগের সাবেক নেতা ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ২.৩০ টার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায় , দুপুরের দিকে উপজেলার পশ্চিম বালাগ্রাম সরকারপাড়ায় শাখাওয়াত হোসেন অবস্থান করছিলেন।এখবর জানতে পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এপ্রসঙ্গে জানতে চাইলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,আটক ব্যক্তিকে আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


