Wednesday, March 25, 2026

আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা


তিস্তা নিউজ ডেস্ক ঃ শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট জব্দ করে নতুন নোট আনে ইউনুস সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে অন্তর্বর্তী সরকার। তবে এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে। 
এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরানো নকশার নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি তাই বিতরণে বাধা নেই। 
জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে ইউনুস সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফলে নতুন নকশার নোটের প্রচলন হয়।
তবে সিলগালা অবস্থায় নোট বাজারে ছাড়া হচ্ছে।  
এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোট গুলা বিতরণ বন্ধ। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারিতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায় সেই সময় থেকেই করছি। 
চাহিদার চেয়ে নতুন নকশার নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদারও অনুপাতের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্যে ঘাটটি দেখা যাচ্ছে। অথচ আমাদের কাছে কিছু লোক আগের ডিজাইনের প্রিন্ট করা আছে সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। 
এদিকে ঈদে নতুন নোট বিনিময় হবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণা দেওয়ার পরেও ঠিকই খোলাবাজারে বেশি দামে মিলছে শেখ মুজিবের ছবিযুক্ত নোট। এমনকি নতুন নকশার নোট ছাপানোর প্রক্রিয়ার ধীর গতি নিয়েও উঠেছে প্রশ্ন।    



শেয়ার করুন