Wednesday, March 25, 2026

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

শমীক ভট্টাচার্য 

তিস্তা ইন্টারন্যাশনাল ডেস্ক ঃ বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ জন্য তিনি বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন।

বুধবার কলকাতায় বিজেপির এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন। এ সময় তার পাশে ছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার সহযোগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শমীক ভট্টাচার্য বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যত‌ই চেষ্টা করুক, বাবরি মসজিদ আমরা বানাতে দেব না।

তিনি আরো বলেন, বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন। যশোর, খুলনাকে ভারতে শামিল করুন।

সূত্রঃ দৈনিক আমার দেশ।


শেয়ার করুন