বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ১নং ওয়ার্ডে রশিদপুর পাটোয়ারি পাড়ায় পূর্ব শত্রুতার জেরে মরিচ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর জব্বার বুধবার (২৫ মার্চ) দুপুরে জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর প্রায় ১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষ ফয়জুল ও তার সহযোগীরা ৩২ শতক জমির মরিচ গাছ কেটে ও উপড়ে ফেলে সম্পূর্ণ নষ্ট করে দেয়।তারা আরও জানায় এই ঘটনার একদিন আগে জমিতে বিষ প্রয়োগ করে তারা।
এতে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী আব্দুর জব্বার। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে তিনি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


