তিস্তা নিউজ: সাহিত্য

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

Thursday, January 16, 2025

লিংকন এর কবিতা

লিংকন এর কবিতা


 ধর্ম বিহীন শিক্ষা কখনই আদর্শ নৈতিক শিক্ষা দিতে পারে না!

তেমনি পারেনা ধর্মহীন বিদেশী কালচার, কখনও অন্য আর একদেশের সমাজ গঠন করতে!      

 দেশের সামাজিক আর রাষ্ট্রীয় অবক্ষয়ের দিকে তাকালেই তা বোঝা যায়! 

সন্তান আপনার, তাকে আদর্শরুপে গঠন করার দায়িত্বও আপনার। আপনার পরিচর্যাই বলে দিবে " সন্তান আদর্শ হবে, নাকি নষ্ট কোন কীট "।

আমরা টাকা আর ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে আর বিদেশি কালচারে নিজেকে ও সন্তানদের গা ভাসিয়ে দিতে দিতে ধর্ম থেকে যতোটা দুরে সরে গেছি, ঠিক ততটাই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। 

এখন সময় এসেছে পরিবার কেন্দ্রীক ধর্মীয় চর্চার, নৈতিকতা ধারন করার।

নইলে প্রস্তুতি নিতে হবে ধ্বংসের গহ্বরে পতিত হতে।

Tuesday, January 7, 2025

লিংকন এর কবিতা আমার ভাবনাগুলো -১৩ ( ইসলাম ফোবিয়া)

লিংকন এর কবিতা আমার ভাবনাগুলো -১৩ ( ইসলাম ফোবিয়া)

আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে কিছু মানুষ আছে- যারা নিজেকে বেশ অসাম্প্রদায়িক/ ধর্ম নিরপেক্ষ ভাবতে পছন্দ করে কিংবা অসাম্প্রদায়িক হিসেবে নিজের পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে ( যদিও ইসলামে অসাম্প্রদায়িকতার কোন স্থান নেই, তবে সকল ধর্মের মানুষের সাথে সহমর্মিতা, ন্যায় পরায়ণতা, মানবতা, নিরাপত্তার বিষয়ে জোড় দিয়ে বলা হয়েছে যে তাদের সাথে কখনই অন্যায় করা যাবে না, নইলে কাল কেয়ামতের মাঠে এর জন্য শাস্তি পেতে হবে) অথচ এরা মুসলমানের ঘরে জন্মগ্রহন করেও এক ধরনের ইসলাম ফোবিয়ায় ভোগে। 
            এজন্য এরা ইসলামকে মনে-প্রাণে নয়, সামাজিক একটা ধর্ম হিসেবে নামে মাত্র পালন করে। তাই ইসলামের কথা শুনলেই এদের গা জ্বালা শুরু করে, চুলকানি বেড়ে যায়, বেড়ে যায় রক্তচাপ!
     এদের অন্তরে ইসলাম নেই, অথচ অনেক সময় ইসলামের ধ্বজ্জাভাবে নিজেকে।  
          এরা ধর্মকে জাতিয়তাবাদের সাথে গুলিয়ে ফেলে। যদিও জাতিয়তাবোধ এদের আছে কিনা সন্দেহ! কেননা এরা দুর্নীতিগ্রস্থ, অন্যায়কারী, অসৎ সর্বোপরি নৈতিকতাবিহীন একজন মানুষ!

* এরা নয় ধর্মপ্রাণ মানুষ!
* নয় দেশপ্রেমিক! 
* এরা চুষে খাওয়ার দলের! 
* এরা স্বার্থের লোভে ধর্মপ্রাণ সাজে!
* এরা স্বার্থের লোভে সাজে দেশপ্রেমিক!
* এরা কথা বলে যুক্তিহীন!
* অন্যায়ের সাথে আপোষ করে চলে
* নয়তো এরা ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে হাঁটে!

* এরাই কীট!
* এরাই দেশদ্রোহী!
* এরাই ভন্ড চেতনাবাজ!

* এদের থেকে সমাজের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে, 
* এদের বলা কথাগুলো যাচাই করতে হবে,
* এদের উস্কানিতে কান দেওয়া যাবে না,
* এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবেনা।
        নইলে দেশ, জাতি সমাজ এক ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হবে এবং অপূরনিয় ক্ষতির সম্মুখীন হবে। 

তাই আমাদের সমাজের প্রতিটা মানুষের সচেতন হওয়া প্রয়োজন, প্রয়োজন শত্রুমিত্র চিনতে শেখা।

আসুন দেশকে ভালোবাসি, ভালোবাসি সত্যিকার আবেগ দিয়ে,
নিজের অস্তিত্ব দিয়ে!
 মেকী ধর্মের আবরন ঝেড়ে ফেলে, 
ভালোবাসি নিজ নিজ ধর্মকে !
শ্রদ্ধা করি সকল ধর্মের মানুষকে। 

লিংকন

Friday, January 3, 2025

মোঃ বজলুর রশীদের কবিতা "খোলস"

মোঃ বজলুর রশীদের কবিতা "খোলস"

 মোঃ বজলুর রশীদের কবিতা 

"খোলস"


প্রতিদিন আমরা একটা খোলস পরে থাকি অভ্যাসবশত,
মুখের হাসি ঠোঁটে লেগে থাকে,
অথচ ভেতরটা ফাঁকা,
গাঢ় অন্ধকার শূন্য মনে হয়,
কেউ জিজ্ঞেস করে না,
আমরাও বলি না,
প্রশ্নগুলোর উত্তর না থাকায় শিখে যাই চুপ থাকতে,
এই খোলস আমাদের রক্ষাকবচ,
আবার কখনও বন্দিশালা।

রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয়,
সব মুখোশধারী মানুষ,
আমি নিজেও তাদেরই একজন,
খোলস ছাড়া মানুষ হয়তো একটু বেশি নগ্ন হয়ে যায়,
তাই অস্বস্তি লাগে,
সত্যিটা খুব গাঢ়,
কুয়াশার মতো ধোঁয়াশা,
ভেঙে ফেলার সাহস খুব কম মানুষের হয়।

কিন্তু রাতের গভীরে, যখন নিজের সাথে নিজে থাকি,
তখন খোলসটা একটু আলগা হয়,
পুরোনো কথাগুলো ফিরে আসে,
মনে করিয়ে দেয় সুখ দুঃখ বেদনার মত আবেগগুলো ।

খোলস ভাঙতে ইচ্ছা করে
মুক্ত বাতাস গায়ে মেখে বাঁচতে ইচ্ছা করে,
কিন্তু আমি ভয় পাই,
কেউ যদি দেখে ফেলে আসল আমিটা,
যদি কারও সহ্য না হয়!
তাই প্রতিদিন নতুন খোলস পরি,
আরও শক্ত, আরও নিখুঁত।

তবে আমি জানি,
একদিন সব খোলস ঝরে পড়বে,
ঝরাপাতার মতো পড়ে থাকবে,
পুরোনো পরিচয়ের টুকরো,
ঠিক তখন হয়তো প্রথমবারের মতো,
আমার আমিকে চিনবো।

 

Thursday, January 2, 2025

জীবন জয়ের গল্প নিয়ে সংকলন ‘সব সম্ভব’

জীবন জয়ের গল্প নিয়ে সংকলন ‘সব সম্ভব’

 


সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের তরুণ প্রজন্ম দেখিয়েছে তারা কী করতে পারে। তরুণ বয়সটা সকল বৃত্ত ভাঙার। অসম্ভব জেনেও সেই কাজে ঝাঁপিয়ে পড়ার। কোনো ব্যর্থতাকে ব্যর্থতা মনে না করার। বড় চিন্তা করার। ভালো চিন্তা করার। কারণ সে বিশ্বাস করে, সম্ভবের নির্দিষ্ট কোনো সীমানা নেই। বাংলাদেশের জেন-জি প্রজন্ম বিশ্বাস করে— সব সম্ভব। এমনই শত তরুণের জীবন জয়ের গল্প নিয়ে সংকলন ‘সব সম্ভব’। প্রায় শতাধিক তরুণের জীবন জয়ের গল্প নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকাশ করেছে ‘সব সম্ভব’।

বইটির নাম ভূমিকা পড়ে প্রশ্ন হতে পারে, কীভাবে বদলে গেল তাদের জীবন? একটি শিক্ষালয়— কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ বদলে দিয়েছে তাদের জীবন। বান্দরবানে লামায় স্কুলটির অবস্থান।