নতুন ইউএনওরা হলেন- নীলফামারী সদরে মিজ মুবাশ্বিরা আমাতুল্লাহ, সৈয়দপুরে ফারাহ ফাতেহা তাকমিলা ও কিশোরগঞ্জ উপজেলায় মিজ তানজিমা আঞ্জুম সোহানিয়া।
সৈয়দপুরের নতুন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা শিক্ষা ও কল্যাণ শাখায় দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের শেষের দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এখানে পদায়িত হন।
এর আগে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আগস্ট ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ধনবাড়ীতে কর্মরত থাকাকালীন তিনি ধনবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হন। কর্মজীবনের শুরুতে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
জেলার কিশোরগঞ্জের নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা এবং বর্তমানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সোহানিয়া শিক্ষাজীবন, অর্জন ও সাফল্যে এক উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি তিনি লাক্স সুন্দরী প্রতিযোগিতারও একজন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১ ডিসেম্বর মোট আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।


