মাহমুদ আল হাছান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে বিএনপি থেকে ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন শিমুলবাড়ি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর। যোগদান কালে শফিকুল ইসলাম বলেন,বলেন, ‘বর্তমান বিএনপি আর জিয়াউর রহমানের আদর্শে নেই। আজকের বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয় বলে আমি মনে করি।’
জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি ও দেশপ্রেম আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি আমার সহযোদ্ধাদের নিয়ে আজ জামায়াতে যোগদান করেছি।’
অনুষ্ঠানে জামায়াত নেতা ,সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজামুল হাসান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় স্থানীয় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি দেলোয়ার হোসেন, ওয়ার্ড নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।’
এ সময় নতুন নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


