Saturday, February 28, 2026

হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করল কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানি

হরমুজ প্রনালী

তিস্তা নিউজ ডেস্ক :  আজ শনিবার ইসরাইল–যুক্তরাষ্ট্র ইরানে হামলা ও ইরানের পাল্টা জবাব শুরু হওয়ার পর বিশ্বের শীর্ষ কয়েকটি তেল ও বাণিজ্য কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রধান বাণিজ্য কোম্পানির শীর্ষ নির্বাহী জানান, “আমাদের জাহাজগুলো কয়েক দিন আটকে থাকবে।” নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল এবং বিভিন্ন ধরনের জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে সরবরাহ স্থগিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে যেকোনো দীর্ঘস্থায়ী বিঘ্ন আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি করতে পারে।


শেয়ার করুন