Friday, February 20, 2026

জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল্লাহ সালাফী এমপি

মাওলানা ওবায়দুল্লাহ সালাফী 

হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ উপজেলা প্রতিনিধি জলঢাকা (নীলফামারী): সংসদীয় আসন ১৪, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জলঢাকায় রাস্তাঘাট ও হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারী (শুক্রবার ) সকাল ৯ টায়  এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়।


মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে তিনি বলেন, পবিত্র এই মাসে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ—সবক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘরবাড়ি নয়, আমাদের আশপাশের পরিবেশ, রাস্তাঘাট ও সরকারি প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখা সবার দায়িত্ব।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়।


এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানান, আসুন রমজানের পবিত্রতা রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন জলঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

 তিনি আরও বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এই চেতনা ধারণ করে আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে সকলকে  এগিয়ে আসতে হবে।

এসময় প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান, জামায়াতের উপজেলা সেক্রেটারি, পৌরসভার আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন