মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নীলফামারী-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি-কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামাতের প্রসাদ সম্পাদক প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতে আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, সহ সেক্রেটার প্রভাষক এ.এ.এম. মুজাহিদ মাসুম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চন্দ্রাসন গুপ্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেসবাউর রহমান প্রধান (মেজবা)। এছাড়াও হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, হাসপাতাল হচ্ছে অসুস্থ মানুষের শেষ ভরসাস্থল। এখানে আগত রোগীরা যেন মানবিক আচরণ, উন্নত চিকিৎসাসেবা ও পরিচ্ছন্ন পরিবেশ পায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রোগীদের জন্য সরকারি ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। চিকিৎসকদের নিয়মিত ও সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা। জরুরি বিভাগে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা প্রদান। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং সেবার মানসিকতা ও রোগীদের সাথে সদাচরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করা। তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন।


