Sunday, February 8, 2026

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতের ৬ দফা ইশতেহার ঘোষনা

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ ( জলঢাকা) আসনে জামায়াত মনোনীত ও ১২ দল সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আধুনিক টেকসই ও উন্নত জলঢাকা গঠনে ০৬ দফা ইশতেহার ঘোষনা করেছেন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১.০০ ঘটিকায় জামায়াতের  উপজেলা কার্যালয় 'আল ফালাহ' মিলনায়তনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ইশতেহার ঘোষনা করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এ সময় নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, প্রচার বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজামুল হাসানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।


মাওলানা সালাফীর ঘোষিত ইশতেহারে জলঢাকাকে আধুনিক, সমৃদ্ধ ও উন্নত করতে ০৬ দফা কর্ম পরিকল্পনা উল্লেখ করা হয়। দূর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করন, সবার জন্যে চিকিৎসা ও সকলের জন্যে সমানাধিকারকে তিনি অগ্রাধিকার প্রদান করেন।

গুরুত্বপুর্ন অঙ্গীকারের মধ্যে রয়েছে, জলঢাকাকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মান, জলঢাকায় একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মান, চিকিৎসা সেবা সাধারন জনগনের দোরগোড়ায় পৌঁছাতে উপজেলার ডাউয়াবাড়ী শৌলমারী ও কৈমারী ইউনিয়নের সংযোগস্থলে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মান, সরকারি বরাদ্দ প্রাপ্তী ও খরচের বিবরনী জনসমক্ষে প্রকাশ করা। এ ছাড়াও একটি সমৃদ্ধ জলঢাকা গঠনে আরও বেশকিছু অলিখিত উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে মাওলানা সালাফী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।



শেয়ার করুন