Tuesday, March 17, 2026

জলঢাকায় বিজেইউজে'র পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

হাকিম বদিউজ্জামান বুলেট জলঢাকা ঃ  বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজে'র পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে। আজ ১৭ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫'০০ টায় অনুষ্ঠিত পরিচিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেইউজে'র প্রধান উপদেষ্টা ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য  মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলঢাকা থানার অফিসার ইন-চার্জ  নাজমুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার আমির  মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি  আলহাজ্ব কামারুজ্জামান, জলঢাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাছান, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,জলঢাকা প্রেসক্লাবের সেক্রেটারি জনাব শাহজাহান কবির লেলিন, জামায়াত নেতা জনাব ওমর ফারুক। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন। সংগঠনটির সভাপতি মাহমুদ আল হাছান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তুহিনুর রহমানের সঞ্চালনায় 

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চলমান অসঙ্গতি ও অনিয়ম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপুর্ন ভুমিকা পালব করেন। তিনি সাংবাদিকগনকে হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যানে ইতিবাচক তথ্য প্রচার ও গঠনমুলক ভুমিকা পালনের আহ্বান জানান।


শেয়ার করুন