Saturday, May 9, 2026

জলঢাকায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার


হাকিম বদিউজ্জামান বুলেট, তিস্তা নিউজ :  নীলফামারীর জলঢাকায় আজ ০৯ মে শনিবার সন্ধ্যায় আকস্মিক সফরে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেক্রেটারি জেনারেল পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে জলঢাকা উপজেলা জামায়াত কার্যালয়ে যাত্রাবিরতি করেন। তিনি উপজেলা কর্মপরিষদ সদস্যগনের সাথে মতবিনিময় করেন এবং চলমান সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনের খোঁজখবর নেন। এ সময় তাঁর সাথে ছিলেন জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি,জেলা শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি,  জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা আইটি ও তথ্য বিভাগের সেক্রেটারি জনাব সাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান সহ উপজেলা নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সফরে তিনি উপজেলার সাবেক সাথী ও সদস্যগনের সাথেও একটি মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন - ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই নেতৃবৃন্দ ইতিপুর্বেই নিজেদের জীবনে ও এই দেশে ইসলাম প্রতিষ্ঠার শপথ নিয়েছিলেন। নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠায় পুনরায় শপথ গ্রহন করতে হবে।


শেয়ার করুন