Friday, May 1, 2026

জলঢাকায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউজ :  মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে শ্রমিক কল্যান ফেডারেশন জলঢাকা শাখা বর্ণাঢ্য র‍্যালি করেছে। আজ ১ মে (শুক্রবার) সকাল ১১.০০ টায় শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা কর্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‍্যালিটি জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার আল-ফালাহ কার্যালয়ে এসে শেষ হয়। জাকজমক  র‍্যালিটিতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি  মাওলানা অপিয়ার রহমান। অনুষ্ঠিত র‍্যালিতে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর  মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি  মুজাহিদ মাসুম, শ্রমিক নেতা হামিমুর রহমান, পৌর শ্রমিক ফেডারেশনের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি নুর ইসলামসহ শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা ও ইউনিয়ন সহ বিভিন্ন ট্রেড ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক শ্রমিক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত শোভাযাত্রার সমাপনিতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন ।


শেয়ার করুন