কামরুজ্জামান (কামরুল) তিস্তা নিউজ ২৪ : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা ওলামাদলের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা রোডস্থ সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদুল ইসলাম বাঙালী সাবেক সভাপতি পৌর বি.এন.পি জলঢাকা, জনাব, প্রফেসর ড.খলিলুর রহমান আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নীলফামারী জেলা শাখা, শাহজাহান কবির লেলিন, আহ্বায়ক, সেচ্ছাসেবক দল উপজেলা শাখা, শাহিনুর হক বাবু সদস্য সচিব, জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখা, সিদ্দিক ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দল উপজেলা শাখা,মমতাজুল হক মিঠু আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উপজেলা শাখা,আমিনুর রহমান, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা শাখা,আলমগীর হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল উপজেলা শাখা, শাহিনুর হক চৌধুরী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখা, সুলতান মাহমুদ সভাপতি( জাসাস) জলঢাকা উপজেলা শাখা, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন, আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জলঢাকা উপজেলা শাখা।


