Wednesday, November 25, 2026

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

তিস্তা নিউজ ডেস্ক ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে টমাস (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগ নেতা ছিলেন।  

পুলিশ জানায়, আজ বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকাবাসী দেখেন একজন নিহত হয়ে পড়ে আছে। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। 

সূত্রঃ দৈনিক যুগান্তর।


শেয়ার করুন