Sunday, November 22, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম

তিস্তা নিউজ ডেস্ক ঃ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন শফিকুল আলম। তিনি লিখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের দৃশ্য অনেকের কাছে সরকারের দুর্বলতা কিংবা দলটির ফিরে আসার সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত মনে হলেও বাস্তবে তা ছিল একটি রাজনৈতিক ফাঁদ।

শফিকুল আলমের ভাষ্য, সালাহউদ্দিন আহমেদের এই কৌশল অনেকের মনে বিস্ময়ের জন্ম দিলেও পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। আওয়ামী লীগের সহিংসতার কারণে দলটি রাজনৈতিকভাবে আরও চাপে পড়েছে বলে মনে করেন তিনি।


তিনি স্ট্যাটাসে আরও লিখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। এমনকি দাড়ি রাখা ও টুপি পরা বাসযাত্রীদের থামিয়ে তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাইয়ের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। 

শফিকুল আলমের মতে, এসব সহিংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ কার্যত কী অর্জন করেছে, সেই প্রশ্ন সামনে এসেছে। গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ও ককটেল হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকেই ক্ষতিগ্রস্ত করেছে। 

বিস্তারিত তার ফেসবুক স্ট্যাটাসে।

সূত্রঃ জাগো নিউজ।


শেয়ার করুন