জাহিদ হাসান জলঢাকা ঃ নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা- বিজেইউজে। আজ ১৩ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬'৩০ মিনিটে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকার সভাপতি মাহমুদ আল-হাছান ও সেক্রেটারি মো. তুহিনুজ্জামান নয়নের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সাথে জামায়াতের জলঢাকা উপজেলা কার্যালয়ে সাক্ষাত করে এই শুভেচ্ছা জানান। এ সময় বিজেইউজে'র সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বুলেট, সদস্য আব্দুর রশীদ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজেইউজে'র শুভেচ্ছা গ্রহন করে মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও জলঢাকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজের প্রধান উপদেষ্টা।


