Friday, February 6, 2026

জলঢাকায় অর্ধশতাধিক যুবকের জামায়াতে যোগদান


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদের হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন অর্ধশতাধিক যুবক।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি )রাত ৮ টায় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের উঠান বৈঠকে হাজীপাড়া গ্রামের যুবকরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ তাদের স্বাগত জানিয়ে ফুল  দিয়ে বরণ করে নেন।

এ সময় ফয়সাল মুরাদ বলেন, জামায়াতে ইসলামীতে যারা আজকে যোগ দিয়েছেন তারা আগামী দিনের সম্পদ। তারাই ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এবং ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

যোগদানকারী যুবকরা জানিয়েছেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ও দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ ও দাড়িপাল্লা প্রতিকের হয়ে কাজ করবে বলে জানিয়েছেন। এ সময় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, শহিদুর রহমান, মাসুম মাওলা,মাওঃ রবিউল ইসলাম, ইমরান আলী,লিটনসহ নেতাকর্মী সমর্থক ও স্থানীয় এলাকাবাসী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন