![]() |
| মাওঃ ওবায়দুল্লাহ সালাফী |
মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বড় ব্যবধানে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বিজয়ী হয়েছেন। দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ০৮ হাজার ৫৬০ ও পোস্টাল ব্যালটে ১১২৬ ভোট পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্কিন প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, মাওলানা সালাফী ০১ লাখ ০৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি দলীয় মনোনীত আলহাজ্ব সৈয়দ আলী ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ১০২ ও পোস্টাল ব্যালটে ৭০৫ ভোট পেয়েছেন।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী লাঙ্গল প্রতিকে ৩ হাজার ৩৬২ ভোট ও ইসলামিক আন্দোলনের আমজাদ হোসেন হাতপাখা প্রতীকে ৯৮৫ ভোট পেয়েছেন।