Wednesday, February 18, 2026

জলঢাকায় ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম শুরু

 

হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজসেবামূলক সংগঠন হিলফুল ফুজুল মানবতা ট্রাস্ট–এর উদ্যোগে জলঢাকায় মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। সকল বয়সের নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত এ আয়োজন ১লা রমজান থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে।

আয়োজক সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারীদের নূরানি কায়দা সহীহভাবে শিক্ষা, তাজবীদসহ শুদ্ধ তিলাওয়াত এবং নামাজের প্রয়োজনীয় সূরা ও দোয়া শেখানো হবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ হাফেজ ও ক্বারী সাহেবগণ।

ক্লাস অনুষ্ঠিত হবে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিদিন দুপুর ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত। কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় আগ্রহীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ইয়ামিন আল ইসালাত জানান, রমজানের পবিত্র সময়ে মানুষের মাঝে সহীহ কুরআন শিক্ষা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “সমাজে শুদ্ধ কুরআন শিক্ষার প্রসার ঘটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উদ্যোগটি সফল করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে আয়োজক সংগঠন।


শেয়ার করুন