Tuesday, February 17, 2026

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির


তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্তগাড়ি গ্রহণ করবেন না।

আজ মঙ্গলবার সাড়ে ১১টায় দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডাশফিকুর রহমান এই ঘোষণা দিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যেতাদের দল থেকে একজন এমপিও যদি নির্বাচিত হনতবে তিনি কোনোভাবেই রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না।


শেয়ার করুন