Wednesday, February 4, 2026

আজ তিস্তা ব্যারেজ এলাকায় আসছেন জামায়াত আমীর

ডাঃ শফিকুর রহমান 

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পক্ষে প্রচারণায় আজ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে দুপুর ১টার দিকে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট -৩ আসনের দাড়িপাল্লার প্রার্থী এ্যাডভোকেট মো. আবু তাহের।

লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রাথী এবং জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু বলেন, নির্বাচন উপলক্ষে দুই জেলার নীলফামারী ১, ২, ৩, ৪ এবং লালমনিরহাট ১, ২ ও ৩ আসনের ৭ জন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে তিস্তা নদীর পাড়ে জনসভায় যোগ দিতে তিস্তা ব্যারাজের হেলিপ্যাড মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।


শেয়ার করুন