তিস্তা নিউজ ডেস্ক ঃ মধ্যপ্রাচ্যে সৃষ্ট সঙ্কটের প্রভাবে জ্বালানি তেলের নতুন সরবরাহ কম। এমন পরিস্থিতি মোকাবেলায় দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের।
একই সঙ্গে বাসা থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি অথবা অফিসের সময়সূচি পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।


