Monday, March 23, 2026

জলঢাকায় হলদি বাড়িতে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

 

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকা হলদিবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ ) সকাল ১১ টায়  নীলফামারী -৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  মসজিদ কমিটির সভাপতি ওমর ফারুক এর সঞ্চালনায়  এ সময় জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাষ্টার , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,গোলমুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা তোজাম্মেল হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, বিশিষ্ট ঠিকাদার ও বিএনপি নেতা তছলিম উদ্দিনসহ হলদিবাড়ি এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও যুবক ছাত্ররা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উক্ত জামে মসজিদে খতিব ফরিদুল ইসলাম মোনাজাত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে মাওঃ ওবায়দুল্লাহ সালাফী বলেন, মসজিদ আল্লাহর ঘর আমরা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন দুনিয়ায় কেউ মসজিদ তৈরি করলে অথবা তৈরিতে সহযোগিতা করলে আল্লাহ জান্নাতে তারজন্য  একটি ঘর তৈরি করে দিবেন। তিনি সরকারি বরাদ্দের সুষম বন্টনের মাধ্যমে জলঢাকা উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।


শেয়ার করুন