মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর ডিমলায় হাম রোগের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
আফরিন জান্নাত খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে স্বজনেরা শিশুটিকে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন।


