Sunday, April 5, 2026

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ইউএনওর সঙ্গে ফটোসেশনে তাঁতীলীগ নেতা

তাতী লীগ নেতার সাথে ইউএনও 

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ মহান স্বাধীনতা দিবস পালন করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতীলীগ নেতার সঙ্গে ফটোসেশন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। ফটোসেশনের ছবিটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিলীগ নেতা শাহজাহান লেলিন। অনুষ্ঠান শেষে মঞ্চের সামনে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ফটোসেশন করেন উপজেলা তাঁতীলীগের ওই নেতা। এতে দেখা যায়, তাঁতীলীগ নেতা ইউএনওর বাম দিকে হাস্যোজ্বল মুখে ছবিতে পোজ দিচ্ছেন। গত ২০২৪ সালের কিশোরগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কমিটির ১৫ নম্বর সদস্য শাহজাহান লেলিন। তিনি কিছুদিন আত্মগোপনে থাকলে বর্তমানে একটি সংগঠনের ব্যানারে রয়েছেন প্রকাশ্যে।

এক অনুসন্ধানে জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতারা পুনর্বাসন হচ্ছে এবং তারা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, “কে তাঁতীলীগ নেতা আমি তাকে চিনি না জানি না, তিনি আমার আমন্ত্রিত অতিথি নন।”

এর বেশি বলতে তিনি রাজি হননি।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্ বলেন, “একজন ইউএনও তাঁতীলীগের নেতার সাথে ছবি তোলা মানেই তাদেরকে লালন করা। এটি আশা করা যায় না।

শেয়ার করুন